ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ২২:৪৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২৩:০৫

১২ ম্যাচে জয় ছিল না ক্রিস্টাল প্যালেসের। দলের দুরাবস্থায় কোচ ছাঁটাই করেও লাভ হলো না। তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে আর্সেনাল। তাতে প্রিমিয়ার লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে গানাররা।

২৮ মিনিটে মার্তিনেল্লি ও ৪৩ মিনিটে বোকায়ো সাকার গোলে প্রথমার্ধেই আর্সেনাল দুই গোলে এগিয়ে গেছে। দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ডসের অ্যাসিস্টে ৫৫ মিনিটে স্কোর ৩-০ করেছেন গ্রানিত জাকা। ৬৩ মিনিটে জেফরি স্ক্লুপ প্যালেসের হয়ে একটি গোল শোধ দিলেও তারা সেটা কাজে লাগাতে পারেনি। ৫ ম্যাচে এটাই তাদের প্রথম গোল! ৭৪ মিনিটে সাকা জোড়া গোলের দেখা পেয়ে তাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন।

বলা যায় ইউরোপা লিগে স্পোর্তিং লিসবনের কাছে পেনাল্টিতে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাইকেল আর্তেতার দল। মার্তিনেল্লির গোলের পর আর্সেনালকে আটকানোর কোনও ক্ষমতা ছিল না প্যালেসের। সাকার দ্বিতীয় গোলটি আবার ভার রিভিউর পর নিশ্চিত হয়েছে। লিগে অপ্রতিরোধ্য আর্সেনালের এটি টানা ষষ্ঠ জয়।      

পয়েন্ট টেবিলে প্যালেস ১২তম স্থানেই রয়েছে। ২০০৩-০৪ মৌসুমের পর শিরোপা জয়ের লক্ষ্যে থাকা আর্সেনাল ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুইয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী