গ্রিল খেতে গিয়ে ভক্তদের পাগলামির কবলে মেসি

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১৮:১৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৮:৩৭

জাতীয় দলের হয়ে খেলতে আর্জেন্টিনায় গেছেন লিওনেল মেসি। পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। কিন্তু এর আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়ে ভক্তদের ভালোবাসায় ‘বিব্রতকর’ অবস্থার মধ্যে পড়লেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক!

গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর এই প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন দলের ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা। এর আগেই মেসিকে কাছে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি তারা।

ঘটনা সোমবার রাতের। পালের্মোতে পরিবারের সঙ্গে গ্রিল খেতে বিখ্যাত রেস্টুরেন্ট ডন জুলিওতে গিয়েছিলেন মেসি। গোপনীয়তা রক্ষা করে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু গুয়াতেমালা ও গুরুচাগার আশপাশের এলাকায় মেসির আগমনের খবর চাপা থাকেনি। প্রিয় তারকাকে দেখতে রেস্টুরেন্টের বাইরে ভিড় করতে থাকেন শতশত ভক্ত।

গ্রিল খেতে গিয়ে ভক্তদের পাগলামির কবলে মেসি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ভক্তরা গান গেয়ে মেসিকে বাইরে আসতে বলছে। তাকে এক নজর দেখে হ্যালো বলতে চাইছে। মেসিকে রেস্টুরেন্টের বারান্দায় আসার অনুরোধ করে তারা।

পরে দিবাগত রাত দেড়টার দিকে মেসি তার পরিবারকে নিয়ে বেরিয়ে আসেন। তাকে ছুঁয়ে দেখতে ভক্তদের পাগলামি ছিল দেখার মতো, যেন ছিনিয়ে নিতে চাইছে তাকে। সেকেন্ডের মধ্যে কেউ বা সেলফি তুলছেন। অনেক কষ্টে ভিড় সামলে মেসিকে গাড়িতে তুলে দেন তার নিরাপত্তারক্ষীরা।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি