অধিনায়ক এমবাপ্পের প্রথম ম্যাচে ডাচদের বিধ্বস্ত করলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ০৪:৪৩আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৩:০৪

কিলিয়ান এমবাপ্পের অধিনায়ক হওয়ার খবরে ঝামেলা তৈরি হয়েছিল। ফরাসি দলে অধিনায়কত্ব প্রত্যাশা করেছিলেন আরেক তারকা আন্তোয়ান গ্রিয়েজমানও। সেই হতাশায় অবসরও নাকি নিতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের পর খেলতে নামা প্রথম ম্যাচে সেসবের কোনও ছাপই পাওয়া গেলো না! ইউরো বাছাইয়ে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ২১ মিনিটে অধিনায়ক এমবাপ্পের গোল উদযাপনে অংশ নেন গ্রিয়েজমানও। তাতে দারুণ এক জয়ে অধিনায়ক এমবাপ্পে যুগ শুরু হয়েছে।

খেলার দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন গ্রিয়েজমান। এমবাপ্পের পাস ধরেই বাঁকানো শটে স্কোর ১-০ করেছেন। ৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন ডিফেন্ডার উপামেকানো। তার পর ২১ মিনিটে অধিনায়ক হিসেবে এমবাপ্পের প্রথম গোল। যা ফ্রান্সের হয়ে তার ৩৭তম। ৮৮ মিনিটে জোড়া গোলের দেখা পান তিনি। কোনাকুনি শটে স্কোর ৪-০ করেছেন।

অবশ্য ফরাসিরা এমন দলের মুখোমুখি হযেছে, যাদের ৫ খেলোয়াড় ফ্লুর সংক্রমণে ছিটকে গেছেন। ছিলেন না তারকা ফরোয়ার্ড কডি গাকপোও। ম্যাচের আগে সবাইকে বাড়ি পাঠাতে হয়েছে। তাতে কোচ কোম্যানের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে হতাশায়।

অথচ বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ডাচরাই। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় কপাল পুড়েছে তাদের। স্টপেজ টাইমেও সান্ত্বনা সূচক গোল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। পেনাল্টির সুযোগ পেয়েও জাল কাঁপাতে পারেননি মেমফিস দেপাই। সেটি রুখে দিয়েছেন ফরাসি গোলকিপার।

কাতার বিশ্বকাপে রানার্স আপ হওয়া ফ্রান্স বাছাইয়ের ‘বি’ গ্রুপে এই জয়ের পর শীর্ষেই রয়েছে। তাদের পরবর্তী ম্যাচ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপে দ্বিতীয় স্থানে আছে গ্রিস। তারা জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়েছে।  

/এফআইআর/      
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি