মার্তিনেজ কাণ্ডে পেনাল্টিতে গোলকিপারদের জন্য নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৯:৪৩আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৯:৪৫

বিশ্বকাপ ফাইনালের কথা। টাইব্রেকারে ফ্রান্সের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতে নানান অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। এমনকি প্রতিপক্ষ খেলোয়াড়দের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে বারবার বল দূরেও পাঠাচ্ছিলেন তিনি। অভিযোগ উঠেছিল, প্রতিপক্ষ খেলোয়াড়দের চিন্তাভাবনা বিক্ষিপ্ত করতে অন্যায্য কাজ করছিলেন মার্তিনেজ। বিষয়টি ভাবিয়ে তোলে ফিফাকে, যার পরিণতিতে পেনাল্টির সময় গোলকিপারদের জন্য নিয়ম পরিবর্তন করা হলো।

শুক্রবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন আইন প্রবর্তনে অনুমোদন দিয়েছে। আগামী ১ জুলাই থেকে যা কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি নিতে আসা খেলোয়াড়দের মনোযোগ আর নষ্ট করতে পারবেন না গোলকিপাররা।

আইএফএবি তাদের আইন পরিবর্তন নিয়ে বলেছে, ‘কিকাকের মুখোমুখি হওয়ার সময় ডিফেন্ডিং গোলকিপারকে অবশ্যই গোললাইনে থাকতে হবে। গোলপোস্টের মাঝামাঝি জায়গায় থাকতে হবে। বলে লাথি না মারা পর্যন্ত গোলপোস্ট ছুঁতে পারবে না তারা, এমনকি ক্রসবার কিংবা গোলের জালও।’

সাধারণত পেনাল্টি নিতে আসা খেলোয়াড়ের মানসিকভাবে দুর্বল করে দিতে গোলকিপাররা গোলপোস্ট, ক্রসবার ছোঁয় কিংবা জাল নাড়াচাড়া করে। এমনকি প্রতিপক্ষ খেলোয়াড়কে নির্দিষ্ট একটি দিকে কিকও নিতে ইশারা করেন তারা।

গোলকিপারকে সংযত আচরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে নতুন আইনে। খেলা ও প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তাকে। নিয়ম ভাঙলে কী শাস্তি হতে পারে, সেটা বলা হয়নি।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি