ইংল্যান্ডের সামনে বাধা হতে পারেনি ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১০:২০আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৫১

ইউরো বাছাইয়ে সঠিক পথেই রয়েছে ইংল্যান্ডের অভিযান। কয়েকদিন আগে ৬২ বছর পর ঘরের মাঠে ইতালিকে হারানোর নজির তৈরি করেছে। দ্বিতীয় ম্যাচেও তাদের সামনে বাধা হতে পারেনি ইউক্রেন। তাদের ২-০ গোলে হারিয়ে সঠিক পথেই আছে ইংলিশরা।

যুদ্ধ বিধ্বস্ত হওয়ায় ওয়েম্বলি স্টেডিয়ামে প্রচুর সহানুভূতি পেয়েছে ইউক্রেন। কমপক্ষে ১ হাজার টিকিট উদ্বাস্তু আর স্পন্সর পরিবারকে দান করা হয়েছে। ইউক্রেনের জাতীয় সংগীতের সময়ও পাওয়া গেছে প্রচুর করতালি। কিন্তু ম্যাচ শুরু হতে হতে স্বাগতিকদের পুরো মনোযোগ পরে খেলার দিকেই থেকেছে। মাঠের খেলায় বিন্দুমাত্র ছাড় পায়নি ইউক্রেন। ৩৭ মিনিটে বক্সের ৬ গজে পাওয়া ভলি থেকে জাল কাঁপিয়েছেন হ্যারি কেইন। যা ছিল তার ৫৫তম গোল। ৩ মিনিট পর বাঁকানো শটে দর্শনীয় এক গোল করে ব্যবধান বাড়িয়ে নেন সাকা।

বিরতির পর ইউক্রেন চাপ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু কখনও মনে হয়নি তারা ইংলিশদের দ্বিতীয়বারের মতো হারানোর নজির তৈরি করতে পারবে। পুরো ম্যাচে লক্ষ্য বরাবার একটিও শট ছিল না। অথচ ইংল্যান্ডের ছিল ৮টি! বল দখলেও আধিপত্য ছিল ইংলিশদের। ৫৮ শতাংশ।

একই গ্রুপে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা ইতালি জয়ের ধারায় ফিরেছে। সহজ প্রতিপক্ষ মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।   

প্রথমার্ধে গোল হয়েছে দুটি। ১৫ মিনিটে রেতেগুই ও ২৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন পেসিনা।

বাছাইয়ের ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। 

/এফআইআর/
সম্পর্কিত
ইউরোতে গোল্ডেন গ্লাভ জিতলেন কে?
ইউরোর মূল পর্বে ইতালি
টানা ১০ জয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী