স্কটল্যান্ডের মাঠে স্পেনের দুঃস্বপ্নের রাত

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০২:৪৫আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৫:০৭

আগের ম্যাচে নরওয়েকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল স্পেন। কিন্তু স্কটল্যান্ডের মাঠে তাদের পতন হলো। মঙ্গলবার হ্যাম্পডেন পার্কে স্কট ম্যাকটোমিনের জোড়া গোলে স্প্যানিশরা হেরেছে ২-০ গোলে।

১৯৮৪ সালের পর প্রথমবার স্পেনকে হারালো স্কটিশরা। আর ২০১৪ সালের পর ইউরো বাছাইয়ে এটাই স্প্যানিশদের প্রথম পরাজয়। স্লোভাকিয়ার কাছে হারের পর ১৯ ম্যাচে ১৭টি জয় ছিল তাদের।

ইউরো বাছাইয়ে টানা দুটি জয়ে 'এ' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। ৬ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। আগের ম্যাচে সাইপ্রাসকে ৩-০ গোলে হারাতেও জোড়া গোল করেন ম্যাকটোমিনে।

দুই ফুলব্যাকের ভুলের মাশুল দিতে হয়েছে স্পেনকে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে তারা। সপ্তম মিনিটে পেদ্রো পোরো পা হড়কে বলের দখল হারান। এন্ডি রবার্টসন সুযোগ বুঝে বল নিয়ে ম্যাকটোমিনেকে পাস দিয়ে গোল করান।

পরের গোলেও ছিল ডিফেন্ডারের ভুল। কিয়েরেন টিয়েরনির ক্রস দানি কারভাহাল নিয়ন্ত্রণে নিতে গিয়েও পারেননি। এগিয়ে এসে বক্সে ঢুকে জাল কাঁপান ম্যাকটোমিনে। ৫১ মিনিটে ২-০ তে এগিয়ে যায় স্কটিশরা।

মাঝে জোসেলুর শট বার কাঁপালে হতাশ হতে হয় স্পেনকে। দুই দলই তিনটি করে শট লক্ষ্যে রেখেছিল, সফল হয়েছে স্কটল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
ইউরোতে গোল্ডেন গ্লাভ জিতলেন কে?
ইউরোর মূল পর্বে ইতালি
টানা ১০ জয়ে ইউরো বাছাই শেষ করেছে পর্তুগাল
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী