মেসির হ্যাটট্রিকে প্রথমার্ধে আর্জেন্টিনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০৬:২৮আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৭:০৭

প্রথমার্ধে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। কুরাসাওর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। করেছে ৫-০ গোল।

পানামার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক গোল করেন লিওনেল মেসি। কুরাসাওর বিপক্ষে আর্জেন্টিনার গোলমুখ খুললেন তিনি, পেয়ে গেলেন শততম গোল। ২০ মিনিটে গোলটি করেন মেসি।

বক্সের মধ্যে বল নিয়ে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে ডানে গিয়ে নিচু শটে এই মাইলফলক ছোঁন মেসি।

এর আগে ১২ মিনিটে মনতিয়েল্লের কাট ব্যাক থেকে গোল করার সুযোগ নষ্ট করেন মেসি। তাকে রুখে দেন কুরাসাও গোলকিপার। চতুর্থ মিনিটে তার পাস থেকে বল নিয়ে খালি জাল পেয়েও লাউতারো মার্তিনেজ গোল করতে পারেননি। মেসির গোল হতেই শুরু হয় গোলবন্যা।

২৩ মিনিটে নিকোলাস গঞ্জালেস কর্নার থেকে পাওয়া বলে শট নিলে গোললাইন থেকে ক্লিয়ার করেন কুরাসাও ডিফেন্ডার। হাল না ছেড়ে উঁচুতে লাফিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।

৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি, গঞ্জালেসের পাস থেকে জাল কাঁপান তিনি। 

দুই মিনিট পর এনজো ফার্নান্দেস বক্সের বাইরে বল পেয়ে চতুর্থ গোল করেন। 

৩৭ মিনিটে লু সেলসো খুঁজে পান মেসিকে। প্রতি আক্রমণে আর্জেন্টিনা অধিনায়ক হ্যাটট্রিক করেন, যা তার নবম। 

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি