ব্রাজিলের কাছ থেকে প্রস্তাব পাননি এনরিকে

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৩:৪১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৩:৪৯

ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে গুঞ্জনের শেষ নেই। কার্লো আনচেলত্তিকে নিয়ে একটা গুঞ্জন অনেক দিন ধরেই চলমান। নতুন করে তাতে যোগ হয়েছে সাবেক স্প্যানিশ কোচ লুইস এনরিকের নাম। তবে ৫২ বছর বয়সী উড়িয়ে দিয়েছেন সেসব তথ্য। তিনি জানিয়েছেন, ব্রাজিলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর স্পেনের চাকরি ছেড়ে কোনও দায়িত্বে নেই এনরিকে। ব্রাজিলের কোচ হওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি কাদেনা সার রেডিওকে বলেছেন, ‘ব্রাজিলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। তবে আমার মনে হয় না ব্রাজিলের মতো দলকে কোচিং করানোর মতো ভারি প্রোফাইল আমার আছে।’

নতুন করে জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তার কথা, ‘বিভিন্ন জাতীয় দল থেকে প্রস্তাব এসেছে। তবে কোনও ক্লাব থেকে নয়। এটার সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না। এক্ষেত্রে খুব বেশি শক্তিশালী জাতীয় দল হলেই আমার পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব।’

এনরিকে জাতীয় দলে কোচিংয়ের কথা বললেও সার্বিকভাবে ক্লাব কোচিংয়েই তার মূল আগ্রহ। সেটা গোপনও করেননি। আর সবচেয়ে বড় দুর্বলতা ইংলিশ প্রিমিয়ার লিগ। এনরিকে তাই ইংল্যান্ডে কাজ করতেই বেশি আগ্রহী, ‘আমি ইংলিশ প্রিমিয়ার লিগের সব কিছু অনুসরণ করি। কারণ আমি ইংল্যান্ডে কাজ করতে চাই। সেক্ষেত্রে যেকোনও ক্লাব হলে হবে না। যারা গুরুত্বপূর্ণ কিছু করে দেখাতে পারে তেমন কোথাও। তবে এটাও মনে রাখতে হবে সেখানে খুব বেশি উচ্চাশা করার মতো কিছু নেই। কারণ অনেক প্রতিদ্বন্দ্বী।’  

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী