মৌসুম শেষ হতেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ২০:২১আপডেট : ১২ মে ২০২৫, ২০:৪৯

এতদিন সব কিছু আলোচনার পর্যায়ে ছিল। অবশেষে ব্রাজিল ফুটবল (সিবিএফ) জানিয়েছে, রিয়াল মাদ্রিদে মৌসুম শেষ করে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। 

বিবৃতিতে ব্রাজিল ফুটবল জানিয়েছে, ‘সোমবার সিবিএফ সভাপতি এদনাল্দো রদ্রিগেজ ঘোষণা করেছেন, ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সিবিএফ আনচেলত্তিকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এবং তার অধীনে সফলতার নতুন যুগের জন্য মুখিয়ে আছে।’

স্প্যানিশ জায়ান্টদের হয়ে দ্বিতীয় মেয়াদে সাফল্যমণ্ডিত চারটি বছর কাটিয়েছেন আনচেলত্তি। কিন্তু চলতি মৌসুম ট্রফি ছাড়াই শেষ করতে যাচ্ছেন তিনি। দুই স্পেলে এখানে শিরোপা জিতেছেন ১৫টি। গত আসরের চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে তার অধীনে।   

রিয়াল মাদ্রিদ থেকে চলতি মৌসুম শেষে ২৬ মে ব্রাজিল দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে কাঁধে নেবেন তিনি।  

অবশ্য আনচেলত্তির নিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে তার বিদায় নেওয়ার ক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগার শিরোপা লড়াইয়ে মাদ্রিদের ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ানোর চিন্তা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এল ক্লাসিকোতে রিয়ালের পরাজয়ে শিরোপা ভাগ্য একরকম নিশ্চিত হওয়ায় এখন আর কোনও সমস্যা দেখছে না স্প্যানিশ জায়ান্টরা। তাই সিবিএফ রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে চুক্তির সময়ের মধ্যেই আনচেলত্তিকে ছাড়তে রাজি হওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছে। চুক্তি অনুসারে আনচেলত্তির রিয়ালে থাকার কথা ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি