সাত মাস পূরণের আগেই চাকরি হারালেন চেলসি কোচ 

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১১:৪০আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১১:৫২

বাজে ফল নিতে পারছিল না চেলসি। সর্বশেষ ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হারের পর কোচ গ্রাহাম পটারকে বিদায় বলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

চেলসির নতুন মালিকানা দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে দায়িত্ব বুঝে পান পটার। এর পর প্রশংসাও শুনেছিলেন তিনি। কিন্তু দায়িত্ব নিয়ে চাকরির সাত মাসও পূরণ করতে পারলেন না। সব মিলে ৩১ ম্যাচ পর্যন্ত স্থায়ী হয়েছে এই কোচের কর্তৃত্ব। তার অধীনে ১১তম হারের পর দল ১১ নম্বরে চলে যাওয়ায় কোচকে বিদায় দেওয়াকেই শ্রেয় মনে করেছে ব্লুরা।

অথচ চ্যাম্পিয়নস লিগে তার অধীনে চেলসি শেষ আটের টিকিট কেটেছে। এসি মিলানকে দুবার হারিয়ে গ্রুপ জয়ী হয়েই গ্রুপ পর্ব শেষ করেছে। তাছাড়া বিদায় দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকেও। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বাজে অবস্থান বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে তার। শীর্ষ চার থেকে ১২ পয়েন্ট দূরে থাকায় আগামী মৌসুমে ইউরোপীয় টুর্নামেন্ট হাতছাড়া হওয়ার শঙ্কায় চেলসি।

ক্লাবটি বিবৃতিতে বলেছে, ‘আমাদের পরিবর্তন প্রক্রিয়ায় সব কিছু মসৃণভাবে এগিয়ে নিতে গ্রাহাম সহযোগিতা করতে একমত হয়েছেন। তার সময়েই আমরা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছি। যেখানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই অবদানের জন্য তাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। ব্রুনো স্যাল্টর এই সময়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।’  

স্যাল্টরের প্রথম ম্যাচ মঙ্গলবার। ঘরের মাঠে তারা অষ্টমস্থানে থাকা লিভারপুলের মুখোমুখি হবে।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের