সাবিনাদের মিয়ানমারে না পাঠানোয় প্রধানমন্ত্রীর অফিস থেকে সালাউদ্দিনকে ফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ২১:৩৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২১:৪৯

মিয়ানমারে ৫ এপ্রিল থেকে শুরু হওয়া অলিম্পিক বাছাইপর্বে অংশ নিচ্ছে না বাংলাদেশ। সাবিনা-সানজিদাদের খেলতে না পারার আক্ষেপ রয়েছে। আর্থিক সংকটের কারণে লাল-সবুজ দলের বাছাইপর্ব খেলা হচ্ছে না। এরপর এনিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোনও পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

মিয়ানমারে মেয়েদের দল না পাঠানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজ সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য মাহফুজা আক্তার কিরণও এই সময় তার পাশে ছিলেন।

সাবিনাদের না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন পাওয়ার কথা বলেছেন সালাউদ্দিন, ‘সেখান (প্রধানমন্ত্রীর অফিস) থেকে ফোন করে দুটো কথা বলেছে। মেয়েদের দল পাঠাতে কত টাকা লাগবে, তখনই জানাতে বলেছে। দ্বিতীয় কথা হলো আমি কেন প্রধানমন্ত্রীকে জানাইনি? আমি বলেছি তাকে না জানানো আমার ভুল হয়েছে। এখন টাকা দিলেও আমি পাঠাতে পারবো না। দেরি হয়ে গেছে।’

এরপরই তিনি যোগ করেন, ‘তারপর বলেছি, স্থায়ী সমাধান (অর্থ সংকটের) করে দেন। আমি বা যেই থাকি না কেন, যেন ঠিকমতো চলতে পারে। এখন এটা নিয়ে কাজ হচ্ছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দূরত্ব আছে কি না এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘আসলে দূরত্ব নয়। তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলবো না, প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন। আমি ওইরকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারবো না। আমি প্রধানমন্ত্রীকে তার শ্রদ্ধা দেবো। আমি লোক দেখাতে পারবো না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি