জার্মান কাপ থেকে বায়ার্নের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১০:০১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:০২

জার্মান কাপের ফেভারিট ছিল বায়ার্ন মিউনিখ। শুরুতে গোল করে সেই সম্ভাবনার ইঙ্গিতও দেয় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে গোল হজম করে অপ্রত্যাশিতভাবে তাদের বিদায় নিতে হয়েছে। ঘরের মাঠে জার্মান কাপে ফ্রেইবুর্গের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালেই তারা ছিটকে গেছে।

ডর্টমুন্ডের চেয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ায় মিউনিখের চাকরি হারিয়েছেন হুলিয়ান নাগলসম্যান। তার স্থলাভিষিক্ত টমাস টুখেলের অধীনে এটি ছিল তাদের দ্বিতীয় ম্যাচ। লিগে তার অধীনে প্রথম ম্যাচে ডর্টমুন্ডকে ৪-২ গোলে হারালেও জার্মান কাপে দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত হার দেখেছেন টুখেল।

পরাজয়ের পর সব দায় নিজের কাঁধেই নিয়েছেন তিনি, ‘দিন শেষে এটা আমার ভুল। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল হেরে যাওয়ায় আমরা অনেক হতাশ হয়েছি। অবশ্যই এর জন্য আমি দায়ী।’

অথচ পুরোটা সময় আধিপত্য বিস্তার করেও স্কোরলাইনে তার ছাপ রাখতে পারেনি বায়ার্ন। ১৯ মিনিটে তাদের এগিয়ে দিয়েছিলেন উপামেকানো। যদিও বেশিক্ষণ অগ্রগামিতা থাকেনি। ২৭ মিনিটে রকেট গতির শটে ফ্রেইবুর্গকে সমতায় ফেরান হোফলার। 

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাওয়া বায়ার্ন বেশিরভাগ সময় প্রতিপক্ষ গোলকিপারকে ব্যস্ত রাখলেও জালের দেখা পাননি কেউ।

তার পর ম্যাচটা দীর্ঘ সময় সমতাতে ছিল। বায়ার্নের কপাল পুড়ে দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে।৯০+৫ মিনিটে লুকাস হোয়েলার পেনাল্টি থেকে গোল করলে হার নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।  

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
হাঙ্গেরিতে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
লেভানডফস্কির সঙ্গে লড়াইয়ে মেসির নতুন কীর্তি
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
৪ লাখ ৪০ হাজার কোটির খেলাপি ঋণ ১০ ব্যাংকে, কোথায় গেলো এত টাকা?
৪ লাখ ৪০ হাজার কোটির খেলাপি ঋণ ১০ ব্যাংকে, কোথায় গেলো এত টাকা?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে