পিছিয়ে পড়েও আর্সেনালকে জিততে দেয়নি লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ০০:২১আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০১:২৪

অ্যানফিল্ডে ২০১২ সালের পর কোনও জয় পায়নি আর্সেনাল। রবিবার লিভারপুলের মাঠে এতদিনের শাপ কাটানোর কাছেই ছিল তারা। কিন্তু শেষ দিকে পাওয়া গোলে তাদের জয় বঞ্চিত করেছে ক্লপের দল। আর্সেনালকে ২-২ গোলে রুখে দিয়েছে লিভারপুল।

অথচ শীর্ষে থাকা আর্সেনাল শুরু থেকে চাপ তৈরি করায় প্রথমার্ধে ছিল তাদেরই আধিপত্য। ২৮ মিনিটের মাঝে পায় দুই গোল। ৮ মিনিটে শুরুর গোলটি করেছেন গাব্রিয়েল মার্তিনেল্লি। ২৮ মিনিটে স্কোর ২-০ করেছেন জেসুস। অবশ্য ৪২ মিনিটে লিভারপুলের হয়ে একটি শোধ দিয়েছেন মোহাম্মদ সালাহ। 

নাটকীয়তায় ভরপুর দ্বিতীয়ার্ধে শুরুতেই রেডদের সমতা ফেরানোর সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত ৫৪ মিনিটে পেনাল্টি মিস করেছেন সালাহ। মিশরীয় ফরোয়ার্ড মার্চের পর টানা দ্বিতীয় পেনাল্টি মিস করেছেন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগেও সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল ডারউইন নুনেজের। তার সেই চেষ্টা ব্যর্থ করে দেন আর্সেনাল গোলকিপার অ্যারন রামসডেল।

বার বার আক্রমণ গড়ার চেষ্টায় শেষ পর্যন্ত লিভারপুল সফল হয় ৮৭ মিনিটে। অ্যালেক্সান্ডার আর্নল্ডের ভাসানো ক্রস থেকে হেড করে দলকে সমতায় ফেরান ফিরমিনো।

পয়েন্ট ভাগাভাগি করায় শিরোপার পথে হোঁচট খেয়েছে আর্সেনাল। জিতলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পয়েন্ট ব্যবধান ৮ করার সুযোগ ছিল শীর্ষে থাকা দলটির। সেটি না হওয়ায় ব্যবধান থাকলো ৬ পয়েন্টের। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩, ২৯ ম্যাচে ম্যানসিটির অর্জন ৬৭। আটে থাকা লিভারপুলের অর্জন ৪৪।

/এফআইআর/  
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী