সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৩, ১৬:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৭:২৭

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের রুমের সামনের নেমপ্লেটে শোভা পাচ্ছে না কারও নাম। কারণ আগের দিন রাতে আবু নাইম সোহাগকে ফিফা দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এই ইস্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কী বলেন, সেটা জানতে শনিবার সকাল থেকে বাফুফে ভবনে মিডিয়া কর্মীদের ভিড়। খুব বেশি কথা বলেননি একসময়ের দেশের ফুটবলের বড় তারকা। মাত্র সাড়ে তিন মিনিট থাকলেন মিডিয়ার সামনে।

বাফুফেতেও সোহাগকে নিষিদ্ধ করা হয়েছে জানালেন সালাউদ্দিন, ‘একটা খারাপ সংবাদের কারণে আজকে আমরা সবাই একত্রীত হয়েছি। বাফুফে সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কালকে আমিও জানতে পেরেছি এটা। কিছু ডকুমেন্ট পড়েছি, পুরোপুরি পড়তে পারিনি। নিষেধাজ্ঞা যখন দেখা হয়েছে, উনাকে (বাফুফেতেও) নিষিদ্ধ করা হয়ে গেছে। পরের জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। দুজন সহসভাপতি দেশের বাইরে আছেন, কাল পৌঁছাবেন। পরের পদক্ষেপ কি নেবো, পরশু মিটিং করে সবাইকে জানিয়ে দিবো।’ 

আপাতত ফিফার নিষেধাজ্ঞার চিঠিটাই অনুসরণ করছে বাফুফে। সালাউদ্দিন বলেছেন, ‘ফিফা বলেছে নিষিদ্ধ রাখতে, সেটাই করা হয়েছে। ওখানেই আছি আমরা। আরও বাদ বাকি কী পদক্ষেপ নেবো, সেটার জন্য আরও দুইদিন অপেক্ষা করতে হবে। সোমবার ফিফা খুলবে। জেনারেল সেক্রেটারির সঙ্গে আলোচনার পর আমরা নিজেরা সভা করে পরবর্তী পদক্ষেপ নেবো।’

তদন্তের জন্য ফেব্রুয়ারিতে সোহাগসহ চারজন বেতনভুক্ত কর্মকর্তা জুরিখে গিয়েছিলেন। সালাউদ্দিন তখনই এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলেন বলে জানান, ‘ওরা যখন জুরিখে গেছে,  তখনই শুনেছি কিছু চলছে। নৈতিক কমিটি যখন কাজ করছে, তখন কিছু একটা করবে ওরা।’

রাতেই সোহাগের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন সালাউদ্দিন, ‘সোহাগের সঙ্গে রাতে কথা হয়েছে। তিনি মনে করছেন, তার ওপর অবিচার করা হয়েছে। আদালতে যাবেন।’

এরপর সোহাগ ইস্যুতে ৫১ পাতার চিঠি নিয়ে এক প্রশ্নে সালাউদ্দিনের জবাব, ‘ওরা কিন্তু আর্থিক বিষয় নিয়ে লেখেনি। আচরণবিধি ও নীতি এবং দায়ের কথা বলেছে। বোর্ড মিটিংয়ে কথা বলে জানাবো আমাদের।’

আর কোনও কথা বলতে চাননি সালাউদ্দিন, এমনকি সোহাগের নিষেধাজ্ঞা দেশের ফুটবলের জন্য লজ্জার কি না প্রশ্নে তিনি শুধু ‘থ্যাঙ্ক ইউ’ বলে তড়িঘড়ি করে উঠে চলে যান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী