১০ মিনিটের মধ্যে দুই গোল করেও পয়েন্ট হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ২০:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১:২১

ম্যানচেস্টার সিটি আগের দিন লিস্টার সিটিকে হারিয়ে একেবারে কাছে চলে এসেছিল। ব্যবধান বাড়াতে জয়ের বিকল্প ছিল না ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সামনে। ১০ মিনিটের মধ্যে দুটি গোলও করেছিল তারা। কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেড জিততে দিলো না গানারদের। রবিবার আর্সেনালকে ২-২ গোলের ড্রয়ে রুখে দিয়েছে তারা।

গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড আর্সেনালকে দুই গোলের লিড এনে দেন। বিরতির আগে সাইদ বেনরাহমা পেনাল্টি থেকে গোল শোধ দেন। দ্বিতীয়ার্ধে বুকায়ো সাকা পেনাল্টি মিস করার খেসারত দিতে হয়েছে আর্সেনালকে। ওই সুযোগ নষ্টের পরপর জ্যারড বোয়েন সমতাসূচক গোল করেন।

৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে ম্যানসিটি (৭০)। আগামী ২৬ এপ্রিল লিগের পরের ম্যাচে গানারদের মুখোমুখি হবে সিটিজেনরা।

আগের ম্যাচেও আর্সেনাল দুই গোলের লিড নিয়েও ড্র করেছিল লিভারপুলের সঙ্গে। আবারও সেই একই পরিণতি।

সপ্তম মিনিটে জেসুস প্রথম গোল করেন। ওডেগার্ড তিন মিনিট পর ভলিতে আর্সেনালের ব্যবধান দ্বিগুণ করেন। 

কিন্তু সবকিছু পাল্টে যায় ওয়েস্ট হ্যাম পেনাল্টি পেলে। বেনরাহমা ৩৩তম মিনিটে ব্যবধান কমান। রেলিগেশন অঞ্চল থেকে বাঁচতে পয়েন্টের জন্য মরিয়া দলটি ৫৪তম মিনিটে সমতা ফেরায়। মাঝে সাকা আর্সেনালকে ফের দুই গোলের লিড এনে দেওয়ার সুযোগ হারান। তার পেনাল্টি গোলপোস্টের পাশ দিয়ে যায়।

এই ড্রয়ে বড়সড় ধাক্কা খেলো আর্সেনাল। ২০০৪ সালের পর প্রথম শিরোপা জেতা বেশ কঠিন হয়ে গেলো তাদের জন্য।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী