নিষিদ্ধ সোহাগের জন্য বাফুফের দুয়ারও বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ১৯:০৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৩১

ফিফা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এরপর থেকে সকল কার্যক্রম থেকে তাকে দূরে রাখা হয়েছে। সোমবার বাফুফের জরুরি সভা থেকে তার জন্য বাফুফের দুয়ারও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আর ফুটবলীয় কোনও কার্যক্রমে সোহাগকে রাখা হবে না। এছাড়া  ফেডারেশনে কোনও কাজ যেন করতে না পারেন, তা নিশ্চিত করা হয়েছে সভায়।

আপাতত সোহাগের জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে সভাপতির প্রটোকল কর্মকর্তা ইমরান হোসেন তুষারকে। তাকে তিন থেকে ছয় মাসের জন্য এই পদে রাখা হবে। এই সময়ের মধ্যে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সোহাগের পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার

দীর্ঘ সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘নতুন করে সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে। তার আগে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে। সাতজনের কমিটি হয়েছে। ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। কি হয়েছে তা জানার পর, যা হয়েছে তা আমাদের পছন্দ হয়নি। তা যেন আর কোনও দিন না হতে পারে, এই সিদ্ধান্ত হয়েছে।’

সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এক ফাঁকে বলেছেন, ‘পরবর্তীতে ফেডারেশনে ও (আবু নাইম সোহাগ) যেন কাজ করতে না পারে এবং অংশ নিতে না পারে আমাদের কমিটির সভা থেকে নিশ্চিত করা হয়েছে। ও আর ঢুকতে পারবে না। আমরা পত্রিকার মাধ্যমে নিয়োগ দিয়ে পরবর্তীতে নতুন করে সাধারণ সম্পাদক নিয়োগ দেবো। এর আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কাউকে দিয়ে কাজ চালানো হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের