তুর্কমেনিস্তানকে হারাতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৩, ১৮:৩৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৮:৩৭

সিঙ্গাপুরে নতুন মিশনে নামছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে আগামীকাল বুধবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হবে ম্যাচ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসী গোলাম রব্বানী ছোটনের দল।

দেশের বাইরে প্রথম খেলতে গেছে রুমা আক্তাররা। প্রথম ম্যাচ জিতেই এগিয়ে যেতে চাইছে তারা। দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন,  ‘ওরা দেশের বাইরে প্রথম আসলেও নার্ভাস নয়। প্রথম ম্যাচ তারা জয় দিয়ে শুরু করতে চায়। আমাদের প্রস্তুতিও ভালো। আশা করি জয় পাওয়া কঠিন হবে না।’

তবে তুর্কমেনিস্তান সম্পর্কে বাংলাদেশের সেভাবে ধারণা নেই। আজ সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ কোচের মন্তব্য থেকে কিছু ধারণা পেয়েছেন ছোটন, ‘ওরাও এই টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করতে এসেছে। আমাদের হারাতে চায়, তবে আমরা বিচলিত নই।’

‘ডি’ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে