এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে বেনাপোল কাস্টম হাউসে তিন দিনের কলমবিরতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৪:১৪আপডেট : ১৪ মে ২০২৫, ১৪:১৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টম হাউসে তিন দিনের কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৪ মে) সকালে বেনাপোল কাস্টমস হাউসের গেটে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে এনবিআর ঐক্য পরিষদ এ কর্মসূচি শুরু করেছেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতির এ কর্মসূচি পালন করবেন তারা। তবে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রফতানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি শুরু করলেও আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। 

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, ‘আমরা কলমবিরতি শুরু করেছি। আজ সকাল ১০টা থেকে আগামী শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কলম বিরতি। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা নতুন করে কর্মসূচি দেবো।’

এর আগে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে সরকার। সোমবার (১২ মে) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।

নতুন এই অধ্যাদেশ জারির ফলে দীর্ঘদিনের রাজস্ব সংস্থা এনবিআরের অস্তিত্ব এখন আর নেই। রাজস্ব খাত এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ এই দুই ভাগে পরিচালিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
বেনাপোল দিয়ে এক বছরে ১২১৬৯ টন পাবদা মাছ রফতানি
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী