তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ২০:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২০:২৭

সিঙ্গাপুরে নতুন মিশনে প্রথম ম্যাচে দারুণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের খেলায় তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। 

থুইনু মারমার জোড়া লক্ষ্যভেদে বাংলাদেশ ৬-০ গোলে গোলবন্যায় ভাসিয়েছে তুর্কমেনিস্তানকে।

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে রুমা-পুজারা। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকে। পুজা দাস ৩ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন। দুই মিনিট পর থুইনু ব্যবধান দ্বিগুণ করেন। এরপর তৃতীয় গোল পেতে বাংলাদেশকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে।

তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ

আক্রমণ ধরে অধিনায়ক রুমা আক্তার ৩৯ মিনিটে দলের ব্যবধান বাড়িয়ে নেন। তিন গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় বাংলাদেশ দল।

বিরতির পরও আক্রমণে কোনও ছেদ পড়েনি। আগের মতো প্রতিপক্ষকে চেপে ধরে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ।

৫৩ মিনিটে থুইনু নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল পান। পরের দুটি গোল এসেছে পেনাল্টি থেকে। ৬০ মিনিটে সুরভী, ৮২ তৃষ্ণা স্পট কিক থেকে গোল করে তুর্কমেনিস্তানকে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে দেন। এরই সঙ্গে লাল-সবুজ দলের বড় জয় নিশ্চিত হয়। 

আগামী ৩০ এপ্রিল একই মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি