হাল্যান্ডের ইতিহাস গড়ার দিনে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৩, ০৩:০০আপডেট : ০৪ মে ২০২৩, ০৩:২৬

তাকে গোল মেশিন তো আর এমনি এমনি বলা হচ্ছে না। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন আর্লিং হাল্যান্ড। অনুমেয়ই ছিল নরওয়েজিয়ান স্ট্রাইকার সেই রেকর্ড এককভাবে নিজের করে নেবেন। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-০ গোলে জয়ের দিনে ঠিকই আগের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তিনি। হাল্যান্ডের রেকর্ড গড়ার দিনে শিরোপা জয়ের লক্ষ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে ম্যানসিটি।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩৫তম গোল করেই অ্যালান শিয়েরার ও অ্যান্ডু কোলের অতীত রেকর্ড ভেঙেছেন হাল্যান্ড। এক মৌসুমে আগে সর্বোচ্চ গোল ছিল ৩৪।

হাল্যান্ডের রেকর্ডের দিনে তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে স্কোর ১-০ করেন নাথান অ্যাকে। ৫০ মিনিটে পোস্টে আনমার্কড থাকা অবস্থায় রিয়াদ মাহরেজের ফ্রি কিক থেকে গোলটি করেছেন। ৭০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন হাল্যান্ড। ৮৫ মিনিটে ফিল ফোডেনের দিক পরিবর্তিত ভলিতে নিশ্চিত হয়েছে ৩-০ ব্যবধানের জয়।

এই জয়ে ৬ বছরে পঞ্চম শিরোপা জয়ের পথেই রয়েছে সিটি। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠেছে তারা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান করছে।    

অপর ম্যাচে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ সালাহ। বিরতির ৬ মিনিট আগে ইসা ডিওপের মুহূর্তের ভুলে পেনাল্টি হজম করেছে ফুলহ্যাম। 

তিন পয়েন্ট পাওয়ায় আগামী আসরের চ্যাম্পিয়নস লিগে খেলার ক্ষীণতম আশাটুকু বেঁচে রইলো লিভারপুলের। ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে ইয়ুর্গেন ক্লপের দল। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের