গোল উৎসবে জিতেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৯:১১আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুক্রবার গোল উৎসব করেছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য স্কোর লাইন ছিল ১-১। ৩৬ মিনিটে রাফায়েল আগুস্তোর পেনাল্টিতে এগিয়ে যায় ঐতিহ্যবাহীরা। ৪০ মিনিটে আবার এক গোল শোধ দেয় পুলিশ। গোলটি করেছেন জিল্লুর রহমান।

বিরতির পরই নিজেদের আধিপত্য দেখায় আবাহনী। ৫৪ মিনিটে দলকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ ফাহিম। দশ মিনিট পর স্কোর ৩-১ করে দেন সোহেল রানা। ৭৬ মিনিটে এমেকা ওহবাহ গোল করলে বড় জয় নিশ্চিত হয় আবাহনীর।

একই দিন বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় তারা মুক্তিযোদ্ধাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা ও দোরিয়েলতন।

অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা বসুন্ধরা ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথেই এগিয়ে যাচ্ছে।  সমান ম্যাচে তাদের চেয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আবাহনী।

দিনের অন্যম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল। তাতে ১ পয়েন্ট পেয়ে অবনমন অঞ্চল থেকে নবমস্থান থেকে উঠে এসেছে তারা। 

/এফআইআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি