সালাহর রেকর্ড গোলে জিতলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৩, ০০:৩০আপডেট : ০৭ মে ২০২৩, ০০:৫২

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোল গড়ে দিলো পার্থক্য। লিভারপুল ১-০ গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতলো। ১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড।

এই জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে ১ পয়েন্ট পেছনে তারা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট অলরেডদের। দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ।

ফ্যাবিনহোর ক্রস থেকে ভার্জিল ফন ডাইকের হেডে সালাহ বল পেয়ে জাল কাঁপান।

ক্লাব ও দেশের হয়ে সালাহর গোলসংখ্যা এখন ৩১৪। পরিসংখ্যান অ্যাপ স্টার ফুটবল অনুযায়ী, বুধবার ফুলহ্যামের বিপক্ষে গোল করে মিশরের সাবেক অধিনায়ক হোসাম হাসানের রেকর্ড ছোঁন তিনি।

মিশরের হয়ে ৫১ গোল করা সালাহর অন্য ক্লাব গোলগুলো এসেছে রোমা (৩৪), ফিওরেন্তিনা (৯), চেলসি (২), বাসেল (২০) ও শৈশবের ক্লাব আল মোকাওলুন আল-আরবের (২০) জার্সিতে।

২০১৭ সালে যোগ দেওয়ার পর লিভারপুলের হয়ে এটি ছিল সালাহর ১৮৬তম গোল। ক্লাবের ইতিহাসের পঞ্চম শীর্ষ গোলদাতা সাবেক অধিনায়ক স্টিভ জেরার্ডের পাশে বসলেন তিনি। অ্যানফিল্ডে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের এটি ছিল শততম গোল।

ব্রেন্টফোর্ড ৪০তম মিনিটে একটি গোল শোধ দিয়েছিল। ব্রায়ান এমবেউমোর ওই গোলটি ভিএআরে সূক্ষ্ম অফসাইডের কারণে বাতিল হয়।

পরে ডারউইন নুনেজ ও কডি গাকপো ভালো সুযোগ নষ্ট করলে লিভারপুল ব্যবধান বাড়াতে পারেনি। সালাহর একমাত্র গোলেই ম্যাচ জেতে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের