মেসির নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচ জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৩, ১০:২৯ আপডেট : ০৮ মে ২০২৩, ১০:৫৫

সৌদি আরব সফর করায় লিওনেল মেসি দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ। তার পর সাম্প্রতিক ফর্মও ভালো নেই পিএসজির। সর্বশেষ ৬ খেলায় হার দেখেছে তিনটি। সব বিতর্ক ছাপিয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ত্রোয়েসকে ৩-১ গোলে হারানোয় লিগ ওয়ানের শিরোপা জয়ের কাছেই পৌঁছে গেছে তারা।

মেসির বিতর্কিত কাণ্ড দলের ড্রেসিংরুমে প্রভাব ফেলেছে বলে গুঞ্জন। কিন্তু ম্যাচে তার প্রভাব পড়তে দেখা যায়নি। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। তাতে খেলার ৮ মিনিটেই স্কোর ১-০ করেছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য শুরুর গোলটি হয়েছে অদ্ভুতভাবে। প্রথমে ভিতিনহা জাল লক্ষ্য করে বাতাসে ভাসিয়েছিলেন বল। দুর্ভাগ্যক্রমে সেটি লক্ষ্যে না গিয়ে আঘাত করে বারের ওপরে। সেই বলটা মাটিতে পড়ার মুহূর্তেই হেড করে জাল কাঁপিয়েছেন এমবাপ্পে।   

ঘণ্টা খানেক পূর্বে স্কোর ২-০ করেছেন ভিতিনহা। এই গোলটিও হয়েছে দ্বিতীয় প্রচেষ্টায়। মার্কো ভেরাত্তির ভাসানো পাসে শুরুতে হেড করেছিলেন ভিতিনহা। প্রথম চেষ্টায় তা ফিরিয়েও দিয়েছিলেন প্রতিপক্ষ গোলকিপার। কিন্তু ফিরতি বলে সুযোগ পেয়ে ভিতিনহা জালে পাঠিয়েছেন।  

৮৩ মিনিটে একটি গোল শোধও দেয় ত্রোয়েস। গোল করেন হাভিয়ের চেভালেরিন। কিন্তু তিন মিনিট পরই তার জবাব পেয়ে যায় তারা। স্কোর ৩-১ করতে অবদান রাখেন রুইজ।

এই জয় ৩৪ ম্যাচে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে ৬ পয়েন্ট বেশি। ১১তম শিরোপা জিততে পিএসজির আর ৭ পয়েন্ট প্রয়োজন।    

/এফআইআর/
সম্পর্কিত
টানা পঞ্চমবার লিগ ওয়ান শিরোপা পিএসজির 
অপরাজিত থাকার স্বপ্ন শেষ পিএসজির 
বিদায়ের আগে ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে 
সর্বশেষ খবর
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরে যা থাকছে
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
নতুন চাকরির আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন আনোয়ার
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
প্যারিসে দাঙ্গার মধ্যে লুটপাট, চুরি গেলো মেসির জার্সি ও আর্মব্যান্ড
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
রাজশাহীতে জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী, অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের