ব্রাইটনের কাছে হেরে আর্সেনালের শিরোপার আশায় বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩, ২৩:৩২আপডেট : ১৫ মে ২০২৩, ০০:১২

ম্যানচেস্টার সিটি দিনের আগের ম্যাচে এভারটনকে হারিয়ে ৪ পয়েন্টের লিড  নিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে টিকে থাকতে পরের ম্যাচ জিততেই হতো আর্সেনালকে। কিন্তু নখদন্তহীন পারফরম্যান্সে বলতে গেলে ছিটকে গেলো গানাররা।

৩-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের কাছে ঘরের মাঠে হেরেছে আর্সেনাল। 

৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট আর্সেনালের।

জুলিও এনকিসো, ডেনিজ উনদাভ ও পারভিস এস্তুপিনানের গোলে আর্সেনালের শিরোপার স্বপ্নে ধুলো পড়লো। 

আর্সেনালের সাবেক ব্রাইটন ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রসার্ড প্রথমার্ধে ক্রসবারে আঘাত করেন। ওই একটি শটই নিয়েছিল গানাররা। দ্বিতীয়ার্ধে ফিরে এনকিসো লিড এনে দেন ব্রাইটনকে। ৮৬তম মিনিটে অ্যারন রামসডেলকে পরাস্ত করেন উনদাভ। যোগ করা সময়ে এস্তুপিনান শেষ পেরেক ঠুকে দেন।

মৌসুমের পঞ্চম লিগ ম্যাচ হারলো আর্সেনাল। দুই ম্যাচ হাতে আছে তাদের। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে জিতে গেলে ম্যানসিটির ছয় বছরে পঞ্চম ট্রফি নিশ্চিত হয়ে যাবে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের