ভক্তদের কাছে ক্ষমা চাইলেন আর্সেনাল কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ১১:৪১আপডেট : ১৫ মে ২০২৩, ১৭:৫৯

আর্সেনালের জানা ছিল শিরোপা জয়ের শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে ম্যানচেস্টার সিটির ওপর চাপ বজায় রাখতে হবে। সেটি করতে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের পর ব্রাইটনকে হারাতেই হতো তাদের। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্সেনাল। অসহায় আত্মসমর্পণে ইংলিশ প্রিমিয়ার লিগে গানারদের শিরোপা জয়ের আশা কার্যত শেষ হয়েছে গেছে। যন্ত্রণাদায়ক হারের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

আর্সেনাল কোচ বলেছেন, ‘গত রবিবার নিউক্যাসলকে হারিয়ে যে অনুভূতি ছিল এটা তার সম্পূর্ণ বিপরীত। তখন নিজেদের নিয়ে গর্ব হচ্ছিল এটা ভেবে যে মোক্ষম সময়ে জয়ের জন্য যা প্রয়োজন সেটা করতে পেরেছি। কিন্তু সর্বশেষ ম্যাচে দেখা গেলো তার বিপরীত চিত্র। সেজন্য দর্শকদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের। বিশেষ করে দ্বিতীয়ার্ধে এভাবে খেই হারানোর জন্য।’

যে অবস্থায় থাকলে পা হড়কালেই বিপদ, ঠিক এমন সময়ে ভুল করা মোটেও কাম্য নয়। আরতেতার মতে, ‘এই অবস্থায় আসতেও আমাদের কঠিন পরিশ্রম গেছে। আর নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরিস্থিতিও ছিল কঠিন। এমন সময়ে দ্বিতীয়ার্ধে যা করেছি, তা মোটেও কাম্য নয়।’

পরাজয়ের ফলে শীর্ষে থাকা ম্যানসিটির চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে গানাররা। আর্সেনালের হাতে রয়েছে আরও দুই ম্যাচ। পেপ গার্দিওলার দল পরবর্তী ম্যাচে চেলসিকে হারাতে পারলে আবার শিরোপা নিশ্চিত করবে। তার আগেও শিরোপা নিশ্চিত হবে যদি গানাররা ফরেস্টের কাছে তাদের পরবর্তী ম্যাচে হারের স্বাদ নেয়।

সিটির হাতে ম্যাচ রয়েছে তিনটি। ফলে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার যে সিটি এই তিন ম্যাচে পা হড়কাবে! কিন্তু শেষ মুহূর্ত পর্যন্তও অলৌকিক কিছুর অপেক্ষায় থাকতে জয়ের বিকল্প নেই আর্সেনালের।    

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে