লিভারপুলের আশা শেষ করে চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৩, ১০:১৪আপডেট : ২৬ মে ২০২৩, ১০:৩৯

চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল একটি পয়েন্ট প্রয়োজন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। হাতে ছিল দুই ম্যাচ। কিন্তু শেষ রাউন্ডের ম্যাচের আগে লিভারপুলের ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ করে সেরা চার নিশ্চিত করেছে তারা। চেলসিকে বিধ্বস্ত করেছে ৪-১ গোলে।

তাতে গত মৌসুমের পর আবার চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাচ্ছে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানইউ। তাদের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউ ক্যাসল ইউনাইটেড। লিভারপুলকে আগামী আসরে ইউরোপা লিগে খেলতে হবে।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে স্বাগতিক ম্যানইউ। ৬ মিনিটে লং ফ্রি কিক থেকে হেড করে গোলের দেখা পান কাসেমিরো। ৪৫+৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন অ্যান্থনি মার্শিয়াল। ৭৩ মিনিটে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করেছেন ব্রুনো। ফাউলটি করেছিলেন ওয়েসলে ফোফানা। তার আরও একটি ভুলের মাশুল দিয়েছে চেলসি। ৭৮ মিনিটে ম্যানইউর হয়ে চতুর্থ গোল আদায় করে নেন মার্কাস র‌্যাশফোর্ড। ৮৯ মিনিটে অবশ্য একটি সান্ত্বনা সূচক গোল পায় ব্লুরা। তাতে শুধু স্কোর লাইন ৪-১ হয়েছে।

অবশ্য ম্যাচে আধিপত্য বিস্তার করে জয়ের দেখা পেলেও এফএ কাপের ফাইনালের আগে চোট শঙ্কাতেও পড়তে হয়েছে রেড ডেভিলদের। প্রথমার্ধে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। ৩ জুন ঘরোয়া টুর্নামেন্টটিতে তাদের প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। 

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের