ন্যু ক্যাম্পে বার্সার ‘শেষটা’ হলো জয়ে

স্পোর্টস ডেস্ক 
২৯ মে ২০২৩, ০২:৩৫আপডেট : ২৯ মে ২০২৩, ০২:৩৫

লা লিগায় ঘরের মাঠের শেষ ম্যাচ। সেটা স্মরণীয় করে রাখতে অনেকগুলো উপলক্ষ ছিল বার্সেলোনার। ন্যু ক্যাম্প সংস্কারে যাবে বলে আগামী মৌসুমে নতুন মাঠে খেলবে তারা। তাছাড়া মৌসুম শেষে ক্লাবকে বিদায় বলতে যাওয়া দুই বার্সা কিংবদন্তি সের্জিও বুসকেটজ ও জর্ডি আলবার ঘরের মাঠে শেষ ম্যাচও। এমন ম্যাচ জয়েই রাঙিয়েছে কাতালান জায়ান্টরা। ঐতিহ্যবাহী মাঠে লিগ চ্যাম্পিয়নরা মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে।

প্রথমার্ধে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে অবদান রাখেন আনসু ফাতি। শুরুর গোল আসে প্রথম মিনিটেই। ডান প্রান্ত দিয়ে আক্রমণে গিয়েছিলেন গাভি। তার পর আগুয়ান আনসু ফাতিকে কাটব্যাক করলে মুহূর্তেই জালে বল পাঠান ফাতি। তার পর ১৪ মিনিটে মায়োর্কা দশ জনের দলে পরিণত হলে প্রতিপক্ষের ওপর আরও চেপে বসার সুযোগ পায় স্বাগতিক দল। তার পর আধিপত্য বিস্তারেরও সুযোগ পেয়ে যায় তারা। ২৪ মিনিটে আবার ফাতির গোলেই স্কোর দাঁড়ায় ২-০।

প্রথমার্ধে গোল পেতে পারতেন লেভানডোভস্কিও। কিন্তু দুর্ভাগ্য তার শট গিয়ে আঘাত করেছে বারে। 

দ্বিতীয়ার্ধে সুযোগ মিস করার মহড়ায় ৭০ মিনিটে স্কোর ৩-০ করে দেন গাভি। ১৫ মিনিট বাকি থাকতে আরও একটি গোল পেতে পারতেন ফাতি। কিন্তু সুযোগ হাতছাড়া করেন তিনি। 

সব কিছু ছাপিয়ে ম্যাচটা ছিল ঘরের মাঠে সের্জিও বুসকেটজ ও জর্ডি আলবার শেষ ম্যাচ। তাই আবেগ কাজ করছিল দুই তারকার মাঝে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে তারা মাঠের বাইরে যাওয়ার সময় স্বাগতিক দর্শকদের করতালির মাঝে মাঠ ছেড়েছেন। তারা স্মরণীয় ভঙ্গিতে বিদায় জানানোর সুযোগ পান ম্যাচ শেষেও।  

বার্সেলোনার মৌসুমের শেষ ম্যাচ আগামী রবিবার। প্রতিপক্ষ সেল্তা ভিগো। ৩৭ ম্যাচ শেষে লিগ চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ৮৮।  

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম