ফার্গুসনকে ছুঁয়ে আপ্লুত গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩, ২১:২৮আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৬:১৪

১৯৯৯ সালে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছোঁয়ায় একে একে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২৪ বছর পর ইংল্যান্ডের কোনও ক্লাব একই কীর্তি গড়লো শনিবার। ম্যানসিটির এই অভাবনীয় অর্জনের নেপথ্য নায়ক পেপ গার্দিওলা। 

চলতি আসরে আর্সেনালকে পেছনে ফেলে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতে ম্যানসিটি। এফএ কাপের ফাইনালে তারা হারায় ম্যানইউকে। এরপর ইন্টার মিলানকে ১-০ গোলে ফাইনালে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতলো সিটিজেনরা।

এই কীর্তিতে ফার্গুসনের পাশে বসলেন গার্দিওলা। তাতে আপ্লুত স্প্যানিশ কোচ, ‘তিনটি ট্রফি নিয়ে বাসে চড়ার জন্য অপেক্ষা করতে পারছি না। স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো হতে পারা আমার জন্য সম্মানের, আজ সকালে তিনি আমাকে মেসেজ পাঠিয়েছিলেন।’

২০১১ সালের পর গার্দিওলার এটাই প্রথম চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনার সঙ্গে ওইবার দ্বিতীয়বার ইউরোপ সেরার ট্রফি হাতে নেন। তবে এক জায়গায় ফার্গুসন কেন, সবাইকে ছাড়িয়ে গার্দিওলা। প্রথম কোচ হিসেবে দুটি ক্লাবের সঙ্গে ট্রেবল জিতেছেন তিনি, যে সাফল্য প্রথমবার ২০০৯ সালে পেয়েছিলেন বার্সায় থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
আমরা শুধু অপেক্ষায় থাকতে পারি: ম্যানসিটি কোচ 
শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট হামের দিকে তাকিয়ে গার্দিওলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের