সাবেক দুই ফুটবলারকে ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ১৭:৩৭আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:২০

সবসময় ক্রীড়াবিদ ও সংগঠকদের সাহায্য করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে ৪ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠককে প্রধানমন্ত্রী কর্তৃক চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৫৯ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার হোসেনকে ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ফ্ল্যাট, বাংলাদেশ সাফজয়ী অধিনায়ক রজনীকান্ত বর্মণকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, আবাহনী ক্রীড়া চক্রের কর্মচারী মো. তারেকুল ইসলাম লিটনকে ২ লাখ টাকা ও মো. আতাউল ইসলামকে ২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রায় প্রতিমাসেই প্রধানমন্ত্রী অসহায়, অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা করে চলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি