আল হিলালে রোনালদোর জাতীয় দলের সতীর্থ

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৭:২৭আপডেট : ২৪ জুন ২০২৩, ১৭:২৭

ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন তারই জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেসকে। পর্তুগালের মিডফিল্ডারকে প্রিমিয়ার লিগ দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে তিন বছরের জন্য চুক্তি করেছে আল হিলাল। শুক্রবার সৌদি আরবীয় ক্লাব এই খবর নিশ্চিত করেছে।

আর্থিক বিষয়ে বিস্তারিত জানায়নি উলভস। প্যারিসে হয়েছে চুক্তির আনুষ্ঠানিকতা। তবে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, রেকর্ড সাড়ে ৫ কোটি ইউরোতে সৌদি ক্লাবে বিক্রি করেছে প্রিমিয়ার লিগ ক্লাব।

৩৬ বছর বয়সী নেভেস সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৩ ম্যাচ খেলে করেছেন ৩০ গোল। ২০১৭ সালে উলভস দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে থাকাকালে যোগ দেন। প্রথম মৌসুমেই দলকে প্রিমিয়ার লিগে তোলেন।

অশ্রুসিক্ত নেভেস বলেন, ‘গত সাত বছর ধরে এই ক্লাবের সব খেলোয়াড়দের বলছি, তোমরা আমার জীবনের বন্ধু। আমি একজন খেলোয়াড় হিসেবে চলে যাচ্ছি, কিন্তু আমি সবসময় উলফ থাকবো। যাই হোক না কেন। সবকিছুর জন্য ধন্যবাদ।’

উলভসের সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল নেভেসের। আগামী মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়ার কথা চলছিল। কিন্তু করিম বেনজেমা, এন’গোলো কাঁতে, রোনালদোর মতো হাই প্রোফাইল খেলোয়াড়দের পথ ধরে সৌদি প্রো লিগে অংশ নিচ্ছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের