দুই ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৭:৫০আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৭:৫০

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে কুয়েতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলেও বিদায় নিতে হয়েছে শেষ চারেই। অতিরিক্ত সময়ে হজম করা গোলে ম্যাচ হারতে হয়েছে। শেখ মোরসালিন ও রাকিবের গোল মিস না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। সেটি না হওয়ায় আক্ষেপ নিয়েই কাল সোমবার দুই ফ্লাইটে করে দুপুরে ঢাকা ফিরছে বাংলাদেশ ফুটবল দল।

সেমিফাইনালের কষ্ট নিয়ে রাতে অনেকে ঠিক মতো ঘুমাতে পারেননি। আজ সব খেলোয়াড়রা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দল ভালো খেলেও সেমিফাইনাল জিততে পারেনি। এ নিয়ে ওদের মধ্যে কষ্ট আছে। তারপরও আজ ওদেরকে ফ্রি করে দেওয়া হয়েছিল। যে যার মতো করে ঘুরেছে।’

জামালদের দেশে ফেরা প্রসঙ্গে বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘দল দুই ফ্লাইটে করে কাল দুপুরে দেশে ফিরতে যাচ্ছে। এক ফ্লাইটে সবার টিকিট না হওয়ায় দুই ফ্লাইটে আসতে হচ্ছে। একটি মুম্বাই, অন্যটি হায়দরাবাদ হয়ে আসবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি