সিদ্ধান্ত পাল্টে সৌদি ক্লাবের কোচ জেরার্ড

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১১:৩৪আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৩৪

সৌদি ক্লাব আল ইত্তিফাকের কোচ হলেন স্টিভেন জেরার্ড। আগে এই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও সিদ্ধান্ত পাল্টেছেন লিভারপুল লিজেন্ড।

সোমবার সৌদি প্রো লিগ ক্লাব টুইটারে জেরার্ডের চুক্তি নিশ্চিত করে, ‘যেখানে লিজেন্ডদের পাওয়া যায়। আমরা স্টিভেন জেরার্ডকে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।’

গত মাসেও সাবেক লিভারপুল ও ইংল্যান্ড মিডফিল্ডার বলেছিলেন, আল ইত্তিফাকের প্রস্তাব পেলেও গ্রহণ করছেন না। 

৪৩ বছর বয়সী জেরার্ড কোচ হিসেবে ২০২১ সালে রেঞ্জার্সকে স্কটিশ প্রিমিয়ারশিপ শিরোপা জেতান, যে সাফল্য ক্লাবটি ১০ বছরে প্রথমবার পায়।

এরপর জেরার্ড অ্যাস্টন ভিলায় যুক্ত হন। গত অক্টোবরে প্রিমিয়ার লিগ ক্লাব থেকে বরখাস্ত করা হয় তাকে। সৌদি প্রো লিগে গত মৌসুমে সপ্তম স্থানে শেষ করা আল ইত্তিফাককে কোথায় নিতে পারেন, সেটাই তার চ্যালেঞ্জ।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি