‘মেয়েরা ডিসিপ্লিনড হয়, হার্ডওয়ার্কিং থাকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ২১:১৮আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২১:১৮

২০২২ সালের সেপ্টেম্বরে গোলাম রব্বানী ছোটনের অধীনেই প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দলকে চ্যাম্পিয়ন করার আট মাস পর পদত্যাগ করেছেন তিনি। মাহবুবর রহমান লিটুর হাত ঘুরে এখন জাতীয় দলটির নতুন দায়িত্বে সাইফুল বারী টিটু।

জাতীয় পুরুষ দলের পাশাপাশি তিনি মোহামেডান, আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর কোচেরও দায়িত্ব পালন করেছেন। আসছে এশিয়ান গেমসের জন্য সাবেক এই ফুটবলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনা হয়েছে তার। আনুষ্ঠানিক ঘোষণার পর টিটু বাংলা ট্রিবিউনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কোচিংয়ে ছেলে-মেয়ে বড় বিষয় নয়। মেয়েদের দল নিয়ে কাজ করার ভালো দিকও রয়েছে।  মেয়েরা ডিসিপ্লিনড হয়, হার্ডওয়ার্কিং থাকে। এছাড়া দলটাও ভালো অবস্থানে আছে।’

নিজের চ্যালেঞ্জ নিয়ে টিটু বলেছেন, ‘দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। আসলে যতটুকু নেওয়া যায়। কয়েক জন খেলোয়াড় নেই, ওই জায়গা থেকে কাজ করতে হবে।’

চীনের এশিয়ান গেমস পর্যন্ত সাবিনা-সানজিদাদের কোচ হিসেবে থাকছেন টিটু। সেখানকার চ্যালেঞ্জও জিততে চাইছেন তিনি, ‘এশিয়ান গেমসে মেয়েরা প্রথম খেলছে। এখানে ভালো করতে হবে, চ্যালেঞ্জিং কাজ। আমার আগে কী হয়েছে সবাই দেখেছে। এখন নতুন করে কাজ শুরু করতে হবে। আশা করছি, ভালো কিছু হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী