মালদ্বীপকে ‘ভালো’ প্রতিপক্ষ বললেন বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৫:২১আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৫:২১

২০২৬ বিশ্বকাপ হবে তিন দেশে। যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বৃহস্পতিবার এশীয় অঞ্চলের বাছাইয়ের ড্রও হয়ে গেছে। আগামী ১২ ও ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ চিরচেনা মালদ্বীপ। ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রতিপক্ষকে হারের তিক্ত স্বাদ দিয়েছিল রাকিব হোসেন-শেখ মোরসালিনরা।  বাছাইয়ে একই দলকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার প্রত্যাশা মোটেই বাড়াবাড়ি নয়।

আজ ড্র অনুষ্ঠান দেখে জামাল তাই আশাবাদী হয়ে উঠেছেন। অন্তত মালদ্বীপকে হারানোর তাজা স্মৃতি তো রয়েছে। সেই স্মৃতির কথা মাথায় রেখে বাংলা ট্রিবিউনকে আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ‘আমাদের জন্য এটা ভালো হয়েছে। মালদ্বীপকে আগেও হারিয়েছি। সামনে তাদের আবার হারিয়েই পরের রাউন্ডে পা ফেলতে চাই। তবে তার আগে সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিতে হবে।’

মালদ্বীপের বিপক্ষে সাফে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। পিছিয়ে থেকেও তিন গোলে পাওয়া জয়টাকে ‘বড়’ করে দেখছেন সবাই। জামাল মনে করছেন, ‘পিছিয়ে থেকে তিন গোলে জিতে নিজেদের শক্তি দেখিয়েছি। আশা করছি, সামনের বিশ্বকাপ বাছাইয়েও সবাই ভালো খেলবে। রাকিব-মোরসালিনরা আবারও গোল করে দলকে পয়েন্ট এনে দেবে।’

ভারতে অন্যতম গোলদাতা রাকিব হোসেনও ড্র দেখে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘বাছাইয়ে আমরা ভালো প্রতিপক্ষই পেয়েছি। কেননা, মালদ্বীপ চেনা প্রতিপক্ষ। তাদের পটে অন্য যারা ছিল তারাও ভালো দল। অনেক দলের সম্পর্কে আমাদের জানাশোনা খুব বেশি নয়, তবে মালদ্বীপকে ভালোভাবে চিনি। সাফেও কদিন আগে ওদের বিপক্ষে খেলেছি। তাই ওদের পেয়ে ভালোই লাগছে। এখন সেভাবেই প্রস্তুতি নিতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া
জামালদের প্রথম দিনের অনুশীলনে ‘বাস দুর্ঘটনা’ ও ফ্লাডলাইট বিড়ম্বনা! 
মিনিসো এনেছে এক্সক্লুসিভ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স স্মারক
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট অনুমোদন
ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট অনুমোদন
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা