মার্তার শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বেই ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৮:৪০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৮:৪৫

ছেলেদের বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারীদের ইভেন্টে সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। এবার অবশ্য সেই আক্ষেপ দূর করার পণ করেছিলেন তারা। পাঁচটি বিশ্বকাপ খেলা ব্রাজিলের ফুটবল গ্রেট মার্তার এটা ছিল শেষ বিশ্বকাপ। কিন্তু কিংবদন্তির বিদায়টা চির স্মরণীয় করে রাখার যে পণ ছিল সেটা স্বপ্নই থেকে গেছে শেষ পর্যন্ত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।

নারীদের টুর্নামেন্টে ব্রাজিল একবারই ফাইনালে খেলেছিল। ২০০৭ সালের সেই ম্যাচে জার্মানির কাছে হেরে যায় তারা। ২০১১ সালে খেলেছে কোয়ার্টার ফাইনাল। পরের দুটি আসরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছে।

পুরুষ ও নারী বিশ্বকাপ মিলিয়ে বৈশ্বিক ইভেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মার্তা। ৩৭ বছর বয়সী বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন। কিন্তু মেলবোর্নে বুধবার শুরুর একাদশে জায়গা পাওয়া মার্তা একবারও জাল কাঁপাতে পারেননি। তাতে ব্রাজিলের শেষটা হয়েছে হতাশাজনকভাবে। ২৮ বছরে এবারই প্রথম তারা নকআউটে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। 

ড্রয়ের ফলে ব্রাজিলের কপাল পুড়লেও ইতিহাস গড়েছে জ্যামাইকা। নারী বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবার তারা কোয়ালিফাই করেছে।

গোলশূন্য ড্রয়ে জ্যামাইকা শেষ ষোলোয় কলম্বিয়া কিংবা জার্মানির মুখোমুখি হবে। একই গ্রুপ ‘এফ’ থেকে পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স।

/এফআইআর/         
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের