মেসির জোড়া গোলে শেষ ষোলোয় মায়ামি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৩, ১২:০৩আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:০৩

লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে রীতিমত আলো ছড়াচ্ছেন। লিগসকাপে তার জোড়া গোলে অরলান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। তাতে টুর্নামেন্টের উদ্বোধনী আসরেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। 

ম্যাচের শুরুতে দেখা মেলে মেসির দর্শনীয় এক গোল। বামপ্রান্ত থেকে বাতাসে বল ভাসিয়ে বক্সে দিয়েছিলেন রবার্ট টেইলর। তখন লিওনেল মেসি গোলমুখেই ছিলেন। সতীর্থের দেওয়া বল বুক দিয়ে নামিয়ে আর্জেন্টাইন তারকা অসাধারণ শটে জাল কাঁপান অরলান্ডোর। যা ছিল লিগসকাপে মেসির চতুর্থ গোল। ১০ মিনিট বাদে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরলান্ডো। গোল করেন সেজার আরাউহো। এই অর্ধে মেসি আবার হলুদ কার্ডও দেখেছেন।

বিশ্বকাপ জয়ী মেসি ও আরাউহোর মাঝে কিছু সময়ের জন্য উত্তেজনার ঘটনাও ঘটে। যা অব্যাহত ছিল প্রথমার্ধের বাঁশি বাজার পর টানেল পর্যন্তও।

বিরতির পর পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে গোলটি মেসির করার কথা ছিল। কিন্তু সেটি তিনি না নিয়ে সতীর্থ জোসেফ মার্তিনেজকে দিতে বলেছেন। তাতে আবারও অগ্রগামিতা পায় মায়ামি। স্কোর দাঁড়ায় ২-১।

জেরার্ডো মার্টিনো ৬৩ মিনিটে মাঠে নামান সবে যোগ দেওয়া মেসির সাবেক বার্সা সতীর্থ জার্ডি আলবাকে। যা ছিল তার এমএলএস অভিষেক। এর কিছুক্ষণ পর-ই জোড়া গোল আদায় করেন মেসি। মার্তিনেজের অ্যাসিস্টে দারুণ ভলিতে পঞ্চম গোলটি তুলে নেন আর্জেন্টাইন তারকা।     

/এফআইআর/        
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে