মেসির ট্রান্সফার নিয়ে প্রশ্ন তোলায় মায়ামি গোলকিপারের চুক্তি বাতিল

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৪:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৪:২৯

ঘটনাটা নতুন নয়। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আসার পূর্বের। মেজর লিগ সকার ক্লাবটি যখন বিশ্বকাপ জয়ী তারকাকে দলে টানতে ব্যস্ত তখনই ট্রান্সফার নিয়ে মন্তব্য করেছিলেন মায়ামি গোলকিপার নিক মার্সম্যান। তিনি শুধু প্রশ্ন তুলেছিলেন, মেসিকে আনার ব্যাপারে কতটা প্রস্তুত মায়ামি। এমন মন্তব্য ভালোভাবে নেয়নি তারা। যার ফলাফল হয়েছে, মার্সম্যানকে চুক্তি থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। 

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্সম্যান শুধু বলেছিলেন, এই লিগের কাঠামো এখনও মেসির মতো কাউকে আনার ক্ষেত্রে প্রস্তুত নয়, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ক্লাব মেসির আগমনের জন্য এখনও প্রস্তুত নয়।’

তিনি সার্বিক কাঠামো নিয়েই প্রশ্ন তুলেছিলেন, ‘আমাদের স্টেডিয়ামগুলো এখনও অস্থায়ী। সাধারণ দর্শকরা বিনা বাধায় মাঠে ঢুকে যেতে পারেন। এখানে কোনও নিরাপত্তা ফটক নেই। আমরা আবার মাঠও ছাড়ি কোনও নিরাপত্তা ছাড়া। তাই আমার মনে হয় তারা এখনও মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। তার পরেও আশা করি সে যেন আসে।’  

অবশ্য চুক্তি বাতিল করলেও খালি হাতে ফিরছেন না মার্সম্যান। বাইআউট অপশনে চুক্তি বাতিল হওয়ায় ক্ষতিপূরণ পাবেন এই ডাচ গোলকিপার। 

/এফআইআর/ 
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক