আল নাসরের হয়ে ‘প্রথম’ কোনও ফাইনালে রোনালদো  

স্পোর্টস ডেস্ক 
১০ আগস্ট ২০২৩, ০০:০০আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০০:১৮

ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে নিয়ে অবশেষে ইতিহাসে নাম লিখিয়েছে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ৪২ বছরের ইতিহাসে এবারই প্রথম তারা ফাইনাল নিশ্চিত করেছে। তাও আবার রোনালদোর গোলে! সেমিফাইনালে ইরাকি চ্যাম্পিয়ন আল শোরতাকে তারা ১-০ গোলে হারিয়েছে। 

জয়ের কৃতিত্ব অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর। নিজের করা একমাত্র গোলে প্রথমবার আল নাসরের হয়ে কোনও ফাইনালে নামও লিখিয়েছেন। 

৭৫ মিনিটে সাদিও মানে ফাউলের শিকার হলে ভার রিভিউর মাধ্যমে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে ৩৮ বছর বয়সী রোনালদোর গোল করতে ভুল হয়নি। 

ম্যাচে একটি গোল হলেও শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে আল নাসর। সৌদি আরবের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়াসে ৬৪ শতাংশ বল দখলে ছিল সৌদি ক্লাবটির। শটও নিয়েছে ১৫টি। তুলনায় আল শোরতা মাত্র ৬টি শট নিতে পেরেছে। তাতে বোঝা যাচ্ছে আক্রমণে কতটা এগিয়ে ছিল রোনালদোরা। কিন্তু দুর্ভাগ্য সেসব কাজে লাগাতে পারেনি একটিও। প্রথমার্ধে রোনালদোর নিজের একটি গোলও বাতিল হয়েছে অফসাইডে।  

ফাইনালে শনিবার আল নাসর সৌদি কোনও প্রতিপক্ষের মুখোমুখি হবে। সেটা হতে পারে আল হিলাল কিংবা আল শাদাব। 

/এফআইআর/      
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী