এবার চলচ্চিত্র জগতে রোনালদোর বিনিয়োগ

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১৭:১৪আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৭:১৮

প্রখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথু ভনের সঙ্গে মিলে একটি স্বতন্ত্র ফিল্ম স্টুডিও চালু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানোর পর এবার চলচ্চিত্র জগতেও পা রাখলেন পর্তুগাল অধিনায়ক।

ইউআর মার্ভ স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ভাবনী প্রযুক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণের দিকে তারা মনোনিবেশ করবে।

ইনস্টাগ্রামে এক পোস্টে রোনালদো বলেছেন, ‘এবং অ্যাকশন! আমি রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি, ম্যাথু ভনের সঙ্গে আমার নতুন ফিল্ম স্টুডিও ইউআর মার্ভ। আমাদের প্রথম সিনেমা সম্পর্কে জানাতে আর অপেক্ষা করতে পারছি না। শিগগিরই আসছে!’

স্টুডিও এক বিবৃতি দিয়ে রোনালদোর এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘ক্রিস্টিয়ানো রোনালদো সিনেমা পছন্দ করেন, ম্যাথু ভন ভালোবাসেন খেলা এবং তারা দুজনেই ভালো গল্প ভালোবাসেন।’

৫৪ বছর বয়সী ভন লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস এবং স্ন্যাচ প্রযোজনা করে খ্যাতি পেয়েছেন। এছাড়া কিংসম্যান-এর প্রযোজনা ও চিত্রনাট্যও লিখেছেন।

ভন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন কিছু গল্প তৈরি করেছে যা আমি কখনও লিখিনি। তার সঙ্গে আমি অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করতে চাই। সে বাস্তবের সুপারহিরো।’

পর্তুগালকে ২০১৬ সালের ইউরো জেতানো রোনালদো নতুন প্রজেক্ট নিয়ে রোমাঞ্চিত, ‘এটা আমার জন্য রোমাঞ্চকর অধ্যায়। আমি ব্যবসায় নতুন ভেঞ্চারে যুক্ত হচ্ছি।’

ইউআর মার্ভ-এর মাধ্যমে রোনালদো ও ভন এই মধ্যে দুটি অ্যাকশন সিনেমায় প্রযোজনা ও বিনিয়োগ করেছেন। একই সিরিজের তৃতীয় সিনেমা শুরু হতে যাচ্ছে।

স্টুডিওর বিবৃতিতে বলা হয়েছে, তারা খুব শিগগিরই প্রথম সিনেমা মুক্তির ঘোষণা দেবেন।’

গত ৫ ফেব্রুয়ারি ৪০তম জন্মদিন উদযাপন করা রোনালদো ২০২৩ সালে অডিও ভিজ্যুয়াল সেক্টরে বিনিয়োগ করেন। পর্তুগিজ মিডিয়া মিডিয়ালিভ্রের শেয়ারহোল্ডার তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতে তিনি প্রতাপশালী একজন। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটি ফলোয়ার তার। সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলে দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জনের খ্যাতি পান তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী