কেইনের বায়ার্ন অভিষেকে শিরোপা জিতলো লাইপজিগ

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১২:২৬আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১২:৩৫

বায়ার্ন মিউনিখে তার যোগ দেওয়া নিয়ে কত নাটকীয়তা! শেষ পর্যন্ত হ্যারি কেইন ঠিকই নাম লেখালেন জার্মান ক্লাবটিতে। আনুষ্ঠানিক চুক্তির কয়েক ঘণ্টার ব্যবধানে অভিষেক ম্যাচ খেলতে নামলেও ইংল্যান্ড অধিনায়কের সঙ্গী হয়েছে হতাশা। জার্মান সুপার কাপে তাদের ৩-০ গোলে হারিয়ে হ্যারি কেইনের অভিষেকটা ম্লান করে শিরোপা ঘরে তুলেছে আরবি লাইপজিগ।     

৮৬ মিলিয়ন পাউন্ডে টটেনহাম থেকে বায়ার্নে যোগ দিয়ে কেইন হয়তো শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বদলি হয়ে মাঠেও নামেন ৬৪ মিনিটে। কেইনকে পেয়ে উল্লসিত ছিল পুরো গ্যালারি। কিন্তু অভিষেক ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেননি এই স্ট্রাইকার।

তার অভিষেকের দিনে আলো ছড়িয়েছেন লাইপজিগ তারকা দানি ওলমো। করেছেন হ্যাটট্রিক। প্রথমটি করেছেন ম্যাচের তৃতীয় মিনিটে। সেজন্য ভুল অবশ্য বায়ার্নের। একটি ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে জাল কাঁপান ওলমো। দ্বিতীয়টি করেছেন ৪৪ মিনিটে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে করেছেন হ্যাটট্রিক। 

টটেনহামের হয়ে রেকর্ড গোল স্কোরার ছিলেন কেইন। করেছেন ২৮০ গোল। তাছাড়া ইংল্যান্ডের হয়ে করেছেন ৫৮টি। তবে তার সবচেয়ে বড় হতাশাটি হলো গোলের রেকর্ড গড়লেও কোনও শিরোপা জিততে পারেননি। এটা অবশ্য কিছুটা চমক জাগানিয়া ছিল যে, আনুষ্ঠানিক ঘোষণার পর পর খেলার সুযোগও পেয়ে গেছেন একই দিন। 

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি