৪৫৩ মিনিট পর চেলসি-লিভারপুল ম্যাচে গোল হলেও জেতেনি কেউ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ০০:০৩আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০০:০৬

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও লিভারপুলের নতুন মৌসুম শুরু হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতায়। এবারও দুই দলের কেউই জিততে পারলো না, ড্র হলো ১-১ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের চারবারের দেখায় যেমনটা কেউ জয়ের স্বাদ পায়নি। তবে দুই দলের লড়াইয়ে কেটেছে গোলখরা। চেলসি-লিভারপুল ম্যাচে গোল হলো ৪৫৩ মিনিট পর! 

২০২২ সালের ২ জানুয়ারি চেলসির ক্রিস্টিয়ান পুলিসিচ করেছিলেন গোল। তারপর দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথমবার জালে জড়ালো বল। ১৮ মিনিটে মোহাম্মদ সালাহর বাড়ানো বলে লুইস দিয়াজ ওই গোলটি করে এগিয়ে দেন লিভারপুলকে। তবে চেলসিও ছেড়ে দেয়নি। ৩৭ মিনিটে অ্যাক্সেল দিসাসি সমতাসূচক গোল করেন।

আরও দুটি গোল দুই দলই করেছিল। কিন্তু অফসাইডের কারণে সালাহ ও চিলওয়েলের গোল ভিএআরে বাতিল হয়। লিভারপুলকে ২-০ তে এগিয়ে দিয়েছিলেন সালাহ। কিন্তু রেফারি রিপ্লে দেখে অফসাইডের বাঁশি বাজান, তাতে মৌসুমের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ফরোয়ার্ডের টানা গোলের ধারায় ছেদ পড়লো। আগের ছয় মৌসুমেই লিভারপুলের প্রথম ম্যাচে গোল করেন সালাহ।

সমতা ফেরানোর পর চেলসিও দ্বিতীয়বার জাল কাঁপায়। কিন্তু চিলওয়েলকে উদযাপন করতে দেননি রেফারি। ভিএআরে তার গোলও বাতিল হয়।

রবিবার লিভারপুলের বিপক্ষে মাউরিসিও পচেত্তিনোর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল। জিততে না পারলেও পুরো ম্যাচে চেলসির আধিপত্য দেখে বেশ খুশিই মনে হয়েছে আর্জেন্টাইন কোচকে। তবে হতাশা লুকাতে পারেননি অষ্টম মৌসুমে লিভারপুলের ডাগআউটে দাঁড়ানো ইয়ুর্গেন ক্লপ।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে