শুক্রবার আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ২০:১৩আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২০:২৭

কয়েক দিন ধরে আর্জেন্টিনা সফরে রয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনসহ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তবে মূল যে উদ্দেশ্য তা পূরণের কাছাকাছি সময়ে এসেছেন। আগামীকাল শুক্রবার ম্যারাডোনা-মেসিদের দেশের তৃতীয় বিভাগ সোল দা মায়োর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার।

এতো দিন এ নিয়ে গুঞ্জন কম হয়নি। কাল সবকিছুর আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। জামাল নিজেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগামীকাল আর্জেন্টিনা সময় দুপুর ১২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি।’

জানা গেছে, দেড় বছরের চুক্তিতে মাসিক ১৫ হাজার ডলার করে পাওয়ার কথা জামালের। জামাল এর আগে চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ে খেলেছেন। এছাড়া ভারতের কলকাতায় মোহামেডানের হয়েও মাঠে দাপিয়ে বেড়িয়েছেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি