প্যালেসের মাঠে জিতলো ১০ জনের আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ০৯:০৭আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:০৭

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে শেষ ভাগে হোঁচট খেয়ে ট্রফি হারানো আর্সেনাল এবারও আশা জাগানিয়া শুরু করেছে। সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠে দ্বিতীয় জয় পেয়েছে তারা ১-০ গোলে। তবে শেষ ২৩ মিনিট ১০ জন নিয়ে খেলায় ঘাম ছুটেছিল তাদের।

সেলহার্স্ট পার্কে প্রথম আধঘণ্টায় দুই দল সেরা কিছু সুযোগ পেয়েছিল। আর্সেনালের এডি এনকেতিয়া ২৯তম মিনিটে পোস্টে আঘাত করেন। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। ডেকলান রাইসের বাড়ানো বল তুলে দিয়েছিলেন, কিন্তু তা পথ পাল্টে ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আর্সেনালের গোলে ঠিকই জড়িয়েছে এনকেতিয়ার নাম। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফ্রি কিকে বল দখলে তিনি এগিয়ে এলে স্বাগতিক কিপার স্যাম জনস্টন তাকে বক্সে ফেলে দেন। রেফারি ডেভিড কুটে পেনাল্টির বাঁশি বাজান এবং মার্টিন ওডেগার্ড কিপারের ডানদিকের পোস্ট দিয়ে জাল কাঁপান।

আর্সেনাল সহজ জয়ের পথে ছিল। কিন্তু টমিয়াসু দুটি হলুদ কার্ড দেখলে চাপে পড়ে তারা। এক ঘণ্টার মাথায় বল থ্রো করতে গিয়ে সময় নষ্ট করার কারণে তিনি প্রথম হলুদ কার্ড দেখেন, পরে ৬৭তম মিনিটে জর্ডান আইয়ুকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

মিকেল আর্তেতা দ্রুত খেলোয়াড় বদল করে রক্ষণাত্মক কৌশলে যান। তাতে প্যালেস আর ম্যাচে ফিরতে পারেনি। ফুলব্যাক টাইরিক মিচেল স্টপেজ টাইমে সমতা ফেরাতে পারতেন, কিন্তু বল গোলবারের পাশ দিয়ে যায়।

এই জয়ে আর্সেনাল ৬ পয়েন্‌ট নিয়ে তিনে উঠেছে। গোল পার্থক্যে তারা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন ও ম্যানসিটির পরে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী