প্রথমার্ধে আবাহনীকে রুখে দিয়েছে মোহনবাগান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৩, ২০:২৪আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২০:৩৮

এএফসি কাপের প্লে-অফে ১-১ স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ করেছে আবাহনী-মোহনবাগান। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। কিন্তু পরে মোহনবাগান সুপার জায়ান্টদের আক্রমণের ঢেউ ঠিকমতো সামলাতে পারেনি। এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছে। 

কলকাতার যুব ভারতী তথা সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায় আবাহনী। মুজাফফরভের কর্নার থেকে বল এক নাইজেরীয়র পা ঘুরে গোলকিপারের তালু থেকে পড়তেই সামনে থেকে আলতো টোকায় জাল কাঁপিয়েছেন গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার পর মোহনবাগান গোল শোধে মরিয়া হয়ে লড়াই করতে থাকে। ২৬ মিনিটে লিস্টন কোলাসো বক্সের বাইরে থেকে শট নিলেও শহিদুলের তালুতে জমা পড়লে হতাশ হতে হয় তাদের। পরের মিনিটে সুযোগ ছিল আবাহনীরও। এমেকা ওগবাহের শট গ্রিপে নিয়ে নেন গোলকিপার। ৩২ মিনিটে স্বাগতিকদের সাহাল আব্দুস সামাদকে শট নিতে দেননি শহিদুল।

অবশেষে ৩৬ মিনিটে সমতায় ফেরায় মোহনবাগান। লিস্টন কোলাসোকে বাধা দিয়েছিলেন সুশান্ত ত্রিপুরা। তাতে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। স্পট কিক থেকে কামিন্স জাল কাঁপালে স্কোরলাইন ১-১ হয়েছে। বিরতিতে যাওয়ার আগে মোহনবাগান দুটি গোলের সুযোগ নষ্ট করেছে। আবাহনীও একটি সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি। শেষ মিনিটে মুজাফফরভের ফ্রি কিকে ইউসেফ পা ছোঁয়ালেও তা পোস্টে লাগলে গোল পাওয়া হয়নি তাদের।  

আবাহনীর একাদশ:

শহিদুল আলম, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, কর্নেলিয়াস স্টুয়ার্ট, মুজাফফরভ, ইউসেফ, ডেভিড ইফেগু, আসাদুজ্জামান বাবলু, এমেকা ওগবাহ, মিলাদ শেখ ও রহমত মিয়া।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী