এশিয়ান চ্যাম্পিয়নস লিগে উঠে রোনালদোর বার্তা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১৬:১১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:১১

৮৮তম মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে আল নাসর। তারপরই এলো সমতা ফেরানো গোল। এরপর ইনজুরি টাইমে শাবাব আল আহলির জাল আরও দুইবার কাঁপালো তারা। দুর্দান্ত প্রত্যাবর্তনে আল নাসর ৪-২ গোলে ম্যাচটি জিতে জায়গা করে নিলো এশিয়ান চ্যাম্পিয়নস লিগে।

নিজে গোল করতে না পারলেও ক্রিস্টিয়ানো রোনালদো শেষটা করিয়েছেন। মার্সেলো ব্রোজোভিচকে গোল বানিয়ে দেন তিনি। হারের মুখ থেকে ফিরে এসে জিতে যাওয়ায় রোমাঞ্চিত পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচ জয়ের পর ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগাভাগি করেন রোনালদো। আল নাসর সমর্থকদের শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রাখার আহ্বান জানালেন তিনি ইনস্টাগ্রামে, ‘কঠিন খেলা, কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা লাভের জন্য গুরুত্বপূর্ণ জয়। সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস করুন। কখনও আশা হারাবেন না।’

এর আগে প্রথমার্ধে তিনটি পেনাল্টির আবেদন রেফারি ফিরিয়ে দেওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। রেফারিকে উদ্দেশ্য করে ‘জেগে ওঠো’ বলতে শোনা গেছে। পরে টাচলাইনে এক ভক্ত ছবি তুলতে এলে তাকে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী তারকা। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী