শেষ দিকের দুই গোলে শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩

ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের হতাশা ভুলে এবার দারুণ ফর্মে লিভারপুল। শনিবার উলভসের মাঠে ৩-১ গোলে জিতে শীর্ষে উঠেছে তারা, অন্তত কিছু সময়ের জন্য। 

মলিনেক্স স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েছিল অলরেডরা, দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর পর শেষ দিকে দুটি গোল করলে জয় নিশ্চিত হয়।

এই জয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিভারপুল। তাতে দুইয়ে নেমে গেছে ম্যানচেস্টার সিটি, ১২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে খেলতে নেমেছে তারা। এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে লিভারপুলের শীর্ষে টিকে থাকা।

প্রথমার্ধে স্বাগতিকরা আধিপত্য বিস্তার করে খেলে। পেদ্রো নেতোর বল ধরে সপ্তম মিনিটে হোয়াং হি-চ্যান লিভারপুলের জাল কাঁপান। এরপর উলভস আরও কয়েকটি সুযোগ নষ্ট করে।

দ্বিতীয়ার্ধে বদলে যায় লিভারপুল। ৫৫ মিনিটে মোহাম্মদ সালাহ সতীর্থ স্ট্রাইকার কডি গাকপোকে দিয়ে গোল করান। ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরা অ্যান্ডি রবার্টসন লিভারপুলের দ্বিতীয় গোল করেন। ৮৫তম মিনিটে ওই গোলেও পাস দিয়ে অবদান রাখেন সালাহ।

যোগ করা সময়ে লিভারপুল তৃতীয় গোল করে। হার্ভি এলিয়টের শট ঠেকাতে গিয়ে উলভসের উগো বুয়েনোর পা লেগে আত্মঘাতী গোল হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি