এভারটনের মাঠে আর্সেনালের ‘দুর্লভ’ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯

এভারটনের মাঠ গুডিসন পার্ক এতদিন আর্সেনালের জন্য ছিল ‘অপয়া’। সেই মাঠে ছয় বছরে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ জিতলো গানাররা। রবিবার সুপার সাব লিয়ান্দ্রো ট্রসার্ডের দ্বিতীয়ার্ধের স্ট্রাইকে এভারটনকে ১-০ গোলে হারালো আর্সেনাল।

২০১৭ সালে এভারটনের মাঠে আর্সেনালের শেষ লিগ জয়ে রোনাল্ড কোম্যানের অধ্যায়ের অবসান ঘটেছিল। চলতি লিগে এখন পর্যন্ত কোনও জয় পায়নি এভারটন। গানারদের কাছে এই হারে শন ডাইসকেও একই দুর্ভাগ্য বরণ করে নিতে হয় কি না দেখার অপেক্ষা।

১৭তম মিনিটে এভারটনের জাল কাঁপান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ানের এই গোলের উদযাপন কয়েক মুহূর্তেই উধাও হয়ে যায়। ভিএআরে দেখা যায়, গোলটি বিল্ডআপের সময় অফসাইড ছিল।

এভারটন আরেকবার আর্সেনালের বিপক্ষে অজেয় থাকার স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের হতাশ করে ৬৯তম মিনিটে চমৎকার বিল্ডআপে গোল পায় আর্সেনাল। পেনাল্টি এরিয়ার ডানদিকে মার্টিন ওডেগার্ড বল বাড়ান বুকায়ো সাকার কাছে, ইংল্যান্ড ফরোয়ার্ড বল কাট করে দেন ট্রসার্ডের কাছে। বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান তিনি।

পাঁচ ম্যাচে অপরাজিত আর্সেনাল ১৩ পয়েণ্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের সঙ্গে যোগ দিলো। শতভাগ সাফল্য ধরে রাখা ম্যানসিটির চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ঘরের মাঠে টানা তৃতীয় হারে এক পয়েন্ট নিয়ে শেষের দিক থেকে তৃতীয় দল এভারটন।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম