রোনালদোকে দেখতে ইরানের রাস্তায় মানুষের ঢল

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩

ইউরোপ ছেড়ে চলে গেলেও ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা এতটুকু কমেনি। ইরানেও তার খ্যাতি কতটা, সেটা দেখতে পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ খেলতে আল নাসর এখন ইরানে। প্রত্যাশিতভাবে এই সফরে আছেন রোনালদো। সেখানে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন তিনি। তাকে একনজর দেখতে রাস্তায় নামে মানুষের ঢল।

ইরান ও সৌদির কূটনৈতিক সম্পর্কের বৈরিতার কারণে ২০১৬ সাল থেকে দুই দেশের ক্লাবের খেলা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। সম্পর্ক এখন অনেকটাই উষ্ণ। এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা দিয়েছে, দুই দেশের স্থানীয় ফেডারেশনের চুক্তি অনুযায়ী ক্লাবগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলতে পারবে।

রোনালদোকে দেখতে ইরানের রাস্তায় মানুষের ঢল

সে কারণেই সাত বছর পর ইরানে পা রাখতে পেরেছে আল নাসর। আর রোনালদোর আগমনে উৎসব বিরাজ করছে দেশটিতে। মঙ্গলবার পেরসেপোলিসের বিপক্ষে গ্রুপ পর্বের লড়াই শুরু করবে আল নাসর। 

রোনালদোকে স্বাগত জানাতে ইরানের রাস্তায় রাস্তায় হাজারো মানুষের ভিড় লেগে যায়। টিমের বাস ঘিরে ভক্তদের আনাগোনা বেড়ে যায়। কেউ কেউ রোনালদোর নাম ধরে, আবার কেউ স্বাগত বার্তা লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। কারও হাতে ছিল রোনালদোর ছবি।

রোনালদোকে দেখতে ইরানের রাস্তায় মানুষের ঢল

শিশু ও নারীরাও এসেছিলেন পর্তুগাল ফরোয়ার্ডকে দেখতে। শিশুরা রোনালদের আল নাসর ও পর্তুগালের জার্সি পরে ছিল। একটা সময় ভক্ত-সমর্থকরা আল নাসরের টিম হোটেলেও জোর করে ঢুকে পড়ে।

আল নাসরের প্রকাশিত ছবিতে দেখা গেছে, পেরসেপোলিসের সমর্থকদের কাছ থেকে হাতে তৈরি দর্শনীয় একটি কার্পেট নিচ্ছেন রোনালদো। ভালোবাসার স্মারক হিসেবে এই উপহার দেওয়া হয়েছে তাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী