মেসিকে ছাড়া ইউএস ওপেন কাপ জেতা হলো না মিয়ামির

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩

লিওনেল মেসির হাত ধরেই এই মৌসুমে ইতিহাসের প্রথম শিরোপাটি ঘরে তুলেছে ইন্টার মিয়ামি। জিতেছে লিগস কাপ। কিন্তু প্রাণভোমরাকে ছাড়া এই দলটা যে বিবর্ণ তার প্রমাণ আবারও মিললো মাঠে। ইউএস ওপেন কাপের ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে হিউস্টন ডায়নামো।

মিয়ামি মৌসুমে দ্বিতীয় শিরোপা ঘরে তোলার আশায় ছিল। তাদের ব্যর্থ করে দ্বিতীয় ইউএস ওপেন কাপ ঘরে তুলেছে হিউস্টন। তারা প্রথমবার টুর্নামেন্টটি জিতেছে ২০১৮ সালে।
  
মেসির চোট নিয়ে আলোচনা কয়েকদিন ধরেই। কোচ মার্টিনোও বলেছিলেন, সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে ডিআরবি পিএনকে স্টেডিয়ামে মিয়ামি মাঠে নামতেই দেখা গেলো দলের তালিকায় মেসির নাম নেই। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবাও বাইরে ছিলেন চোটের কারণে। তবে দুই সতীর্থ মিয়ামির পরাজয় দেখেছেন স্ট্যান্ডে বসে।

তারকারা না থাকায় ম্যাচের পুরো ফায়দা নিয়েছে হিউস্টন। প্রথমার্ধেই জাল কাঁপিয়েছে দুইবার। ২৪ মিনিটে একটি গোল করেছেন গ্রিফিন ডোর্সি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় তুলে নেন অ্যামিন ব্যাসি।      

সফরকারী দল বেশির ভাগ ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও মিয়ামি ফেরার বহু চেষ্টা করেছে। কিন্তু মেসি না থাকায় ফিনিশিং টাচের অভাবটা টের পেয়েছে তারা। শেষ দিকে ৯০+২ মিনিটে পাওয়া সান্ত্বনা সূচক গোলে ব্যবধান ২-১ করেছেন জোসেফ মার্টিনেজ।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই খেলার পর থেকে মেসি পায়ের ইনজুরিতে ভুগছেন। আসা-যাওয়ার মাঝে ছিলেন তিনি। ১৬ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতেও তিনি ছিলেন না। ২০ সেপ্টেম্বর টরোন্টোর বিপক্ষে খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রায় ৩০ মিনিট খেলার পর উঠিয়ে নেওয়া হয় তাকে। ওই ম্যাচটা ৪-০ গোলে জিতেছে মিয়ামি। 

/এফআইআর/   
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?