শুরুতে পিছিয়ে পড়ে দারুণ জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৯আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৬

ঐতিহ্যগতভাবে ঘুরে দাঁড়াতে পটু রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে বিষয়টা আরও বেশি প্রতিষ্ঠিত। গতরাতেই যেমন গ্রুপ পর্বে নাপোলির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোস। 

১৯ মিনিটে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দিয়েছিলেন লেও ওস্তিগার্ড। ২৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল সমতা ফেরায় রিয়ালকে। তার আগে অবশ্য বলটা আয়ত্ত্বে এনে দিয়েছিলেন বেলিংহাম। ৩৪ মিনিটে ব্যবধান ২-১ করে ছাড়েন ইংলিশ মিডফিল্ডার। দর্শনীয় চেষ্টায় নাপোলির তিন ডিফেন্ডারকে কাটিয়ে বেলিংহাম এনে দেন দ্বিতীয় গোল। 

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা জমে ছিল আরও। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছিল নাপোলি। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে মোটেও খুশি ছিল না রিয়াল মাদ্রিদ। 

দুর্ভাগ্যজনকভাবে ৭৮ মিনিটে তাদের গোলকিপার অ্যালেক্স মেরেটের আত্মঘাতী গোলে ম্যাচের ভাগ্য হেলে পড়ে রিয়ালের দিকে। ফেডেরিকো ভালভারদে লং রেঞ্জে অসাধারণ শট নিয়েছিলেন। সেটি প্রথমে ক্রসবারে আঘাত করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠা নাপোলি গোলকিপারের মাথার পেছনের লেগে বল আবার চলে যায় নিজেদের জালে! 

শেষ মুহূর্তে অবশ্য নড়বড়ে পরিস্থিতির জন্মও নিয়েছিল। বিশেষ করে ভিনিসিয়ুস ও বেলিংহাম স্বাগতিকদের রক্ষণে ত্রাস ছড়াচ্ছিলেন বার বার। শুরুর দিকেও গোল করার সুযোগ ছিল দুজনের। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে নাপোলি। 

এদিকে, জয় নিয়ে মাঠ ছেড়েছে গতবারের রানার্স আপ ইন্টার মিলানও। বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ডি’ এর টেবিলে দুইয়ে অবস্থান নিয়েছে তারা। তবে বিপদে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্যালাতাসারের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপ ‘এ’ তে তারা অবস্থান নিয়েছে টেবিলের তলানিতে!

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী